রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
\

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
\

আপনার মতামত লিখুন