গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থক সাংবাদিকদের সংগঠন ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’-এর আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে এই সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামান।
ফেস দ্য পিপল এর সম্পাদক সাইফুর সাগর জেজেইউ-এর আহ্বায়ক এবং চ্যানেল আইয়ের আহসান কামরুল সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক সাতজন। তারা হলেন- লুৎফর রহমান বাদল (প্রকাশক, দৈনিক জাতীয় অর্থনীতি), তালুকদার রুমী (সম্পাদক, দৈনিক পাঞ্জেরী), মাহমুদ রাকিব (এখন টিভি), আকতার হাবীব (চ্যানেল আই), শিমুল পারভেজ (দ্য নিউ নেশন), রিয়াজুর রহমান রিয়াজ (ডেইলি ইন্ডাস্ট্রি) ও ইসরাফিল ফরাজী (দৈনিক জনকণ্ঠ)।
যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আটজন। তারা হলেন- আবদুর রহিম (দৈনিক জনকণ্ঠ), কেফায়েত শাকিল (বাংলাভিশন), নুরুল ইসলাম খান মামুন (ভিওডি বাংলা), ওবায়দুর রহমান (ফ্রিল্যান্স জার্নালিস্ট), একেএম রেজাউল করিম (ফ্রিল্যান্স জার্নালিস্ট), আশ্রাফ ফারুকী (অগ্রযাত্রা প্রতিদিন), নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক বর্তমান) ও রহমতুল্লাহ (দৈনিক রূপালী বাংলাদেশ)।
সদস্য হিসেবে রয়েছেন- খোমেনি এহসান (সম্পাদক, অনলাইন বাংলা), আল ইমরান (এটিএন বাংলা), অন্তু মোজাহিদ (এশিয়া পোস্ট), জালাল আহমেদ (দৈনিক যায়যায়দিন), রাকেশ রহমান (ফ্রিল্যান্স জার্নালিস্ট), সাজ্জাদ হোসেন (সোনালী নিউজ), ফখরুল ইসলাম (মাল্টিমিডিয়া হেড, দৈনিক ইত্তেফাক), আবু বকর সিদ্দিক (আরটিএনএন), মিফতাহুল জান্নাত (দৈনিক মানবজমিন), ফারজানা ববি (বাংলানিউজ), তাসবির ইকবাল (বাংলাদেশ টাইমস), মোর্শেদুল আলম (নতুন আশা), কেফায়েত রুমী (দেশ রূপান্তর), মেহেদী হাসান বাপ্পি (দেশ টিভি), রাশেদ মানিক (চ্যানেল আই), ওমর ফারুক (বাংলাভিশন), এইচএম ইমরান হোসেন (স্টার নিউজ) ও মেহরাজ রাব্বি (আজাদ বাণী)।
আহ্বায়ক সাইফুর সাগর বলেন, জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ) সময়ের প্রয়োজনে তৈরি হয়েছে। জুলাইপন্থী সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
সদস্য সচিব আহসান কামরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যম সঠিক ভূমিকা রাখতে না পারলেও এখনো গণমাধ্যমের কাছে মানুষের কাছে প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সাংবাদিকদের নিয়ে কাজ করার লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন