সংবাদ

জেলখানা থেকে পলাতক ১২৪ মামলার আসামি গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ এএম

জেলখানা থেকে পলাতক ১২৪ মামলার আসামি গ্রেপ্তার
ছবি : সংবাদ

শত কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার ১২৪টি মামলার পরোয়ানাভুক্ত এবং সাজাপ্রাপ্ত আসামি, জেলখানা থেকে পলাতক বিশ্বাস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়ার কুমারখালী থানা-পুলিশ। পরবর্তীতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

আনিছুর রহমান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৬ সালে আনিছুর রহমান নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় 'বিশ্বাস সঞ্চয় ঋণদান ও সমবায় সমিতি লিমিটেড' নামের একটি এনজিও গড়ে তোলেন। পরবর্তীতে কুষ্টিয়া, রাজবাড়ী, পাবনা ও ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় প্রতিষ্ঠানটির শতাধিক শাখা বিস্তার করেন। গ্রাহকদের দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে ডিপিএসের নামে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে ২০০৬ থেকে ২০২৩ সালের মধ্যে বিপুল সম্পদ গড়ে তোলেন তিনি। ২০২৩ সালের নভেম্বরে কোটি কোটি টাকা নিয়ে তিনি আত্মগোপনে যান।

২০২৪ সালের শুরুর দিকে তার বিরুদ্ধে কুষ্টিয়াসহ বিভিন্ন আদালতে প্রায় ১২৪টি মামলা দায়ের হয়, যার মধ্যে ১২টি মামলায় তিনি বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হন। ওই বছরের ৩০ এপ্রিল বিদেশে পালানোর সময় ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়ে তিনি কুষ্টিয়া জেলা কারাগারে যান। তবে ২০২৪ সালের ৭ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঘটে যাওয়া সংঘাতের সুযোগে জেলখানার ফটক ভেঙে যে ১০৪ জন আসামি পালিয়েছিলেন, আনিছুর তাদের অন্যতম।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় র্যা বের সহযোগিতায় অভিযান চালিয়ে পলাতক আসামি আনিছুর রহমানকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে আনিছুর রহমানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিপুল পরিমাণ খোয়ানো অর্থ ফেরত পাওয়ার আশায় বৃহস্পতিবার সকালে অসংখ্য প্রতারিত গ্রাহক ও ভুক্তভোগী কুমারখালী থানায় ভিড় জমান। পুলিশ তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে মামলা ও যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

জেলখানা থেকে পলাতক ১২৪ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত