সংবাদ

মহাদেবপুরে ৩ অবৈধ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে জরিমানা

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম

মহাদেবপুরে ৩ অবৈধ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে জরিমানা
ছবি : সংবাদ

নওগাঁর মহাদেবপুরে লাইসেন্সবিহীন তিনটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে এসআরবি-৫ রাজশাহী ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে রোববার (২৫ অক্টোবর) বিকেলে মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স ছাড়াই বেআইনিভাবে রোগী দেখা ও ওষুধ বিক্রির প্রমাণ মেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-৫-এর সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি গোয়েন্দা দল সম্প্রতি মহাদেবপুরের বিভিন্ন হাসপাতাল, হোমিও হল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স অনুসন্ধান করে। এতে তিনটি প্রতিষ্ঠানের কোনো অনুমোদন বা লাইসেন্স না থাকার বিষয়টি উন্মোচিত হয়। পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ‘ফাতেমা হোমিও হল’-এ লাইসেন্স ছাড়া রোগী দেখা ও ওষুধ বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মো. ফারুক হোসেনকে (৩২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ফারুক মহাদেবপুর উপজেলার কুঞ্জবন এলাকার মকবুল ইসলামের ছেলে।

একই উপজেলার লিচুবাগান এলাকার ‘স্পেশালাইজড সেন্টার ফর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন’-এর লাইসেন্স না থাকায় মালিক মো. মাসুম আলীকে (২৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি মহাদেবপুরের মো. সৈয়দ আলীর ছেলে।

এ ছাড়া একই এলাকার ‘ফাইভ স্টার মেডিকেল সেন্টার’-এ লাইসেন্স না থাকায় মালিক মো. বেদারুল ইসলামকে (৫৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বেদারুল মান্দা উপজেলার কুশুম্বা এলাকার মৃত জেহের আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯ ধারায় মামলা দেওয়া হয়েছে। আদায়কৃত মোট ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং অবৈধ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের দৌরাত্ম্য রুখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মহাদেবপুরে ৩ অবৈধ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে জরিমানা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত