ময়মনসিংহে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। জেলাটিতে বছরের শুরু থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৫ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় নগরীর মনির হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বর্তমানে এই হাসপাতালে ১০ শিশুসহ মোট ১৩৯ জন রোগী চিকিৎসাধীন। আর গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন।
বছরের শুরু থেকে এ পর্যন্ত ২ হাজার ২৬ জন ডেঙ্গু রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৮৭২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালের পাশাপাশি নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালেও অনেক ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন