সংবাদ

শিশুদের গোপন যৌন নির্যাতনের চিত্র তুলে ধরছে নতুন প্ল্যাটফর্ম ‘আওয়াজ উঠাও’

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

শিশুদের গোপন যৌন নির্যাতনের চিত্র তুলে ধরছে নতুন প্ল্যাটফর্ম ‘আওয়াজ উঠাও’
ছবি : সংগৃহীত

বাংলাদেশে শিশুদের ওপর ঘটে যাওয়া গোপন যৌন নির্যাতনের লোমহর্ষক চিত্র ও ভুক্তভোগীদের অভিজ্ঞতা প্রকাশ্যে আনতে চালু হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ‘আওয়াজ উঠাও’ (awaz.bd)। ‘আপনার নীরবতা অপরাধকে প্রশ্রয় দেয়, আপনার তথ্য অপরাধ কমাতে সাহায্য করে’ - এই স্লোগান নিয়ে গত ৭ সেপ্টেম্বর যাত্রা শুরু করে প্ল্যাটফর্মটি।

গোপনীয়তা সম্পূর্ণ বজায় রেখে পরিচয় গোপন রেখে এখানে ভুক্তভোগীরা তাদের নির্যাতনের গল্প শেয়ার করতে পারছেন। প্ল্যাটফর্মটি চালুর পর থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা দুইটা পর্যন্ত অন্তত ৬৬টি নির্যাতনের বেনামী অভিযোগ জমা পড়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়ছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, জমা পড়া অভিযোগগুলোর মধ্যে প্রায় ৩০ শতাংশ ভুক্তভোগীর বয়স ঘটনার সময় ছিল ১০ থেকে ১২ বছরের মধ্যে। এর মধ্যে ৮০ শতাংশই ছেলেশিশু এবং ২০ শতাংশ মেয়েশিশু। দ্বিতীয় সর্বোচ্চ ভুক্তভোগী ৭ থেকে ৯ বছর বয়সী শিশুরা। সংগৃহীত তথ্যে দেখা যায়, ৫২ শতাংশ নির্যাতন ঘটেছে নিজ বা স্বজনের বাড়িতে এবং ৩৩ শতাংশ ঘটেছে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে। শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অর্ধেকের বেশি (৬৮ শতাংশ) ঘটনা ঘটেছে কওমি মাদ্রাসায় এবং ১৪ শতাংশ ঘটেছে সাধারণ স্কুলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অনলাইন উদ্যোক্তা রাকিবুল হাসান (২৭) এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষক সালাহউদ্দিন জাহাঙ্গীর (৪২) যৌথভাবে এই উদ্যোগ প্রতিষ্ঠা করেছেন। তারা জানান, এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য আইনি সহায়তা বা হেল্পলাইন পরিচালনা করা নয়; বরং সামাজিকভাবে সচেতনতা তৈরি করা এবং শিশু নির্যাতন বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওপর চাপ সৃষ্টি করা।

শৈশবের ঘটনা কীভাবে সারাজীবনের ক্ষত ও ট্রমা হয়ে থেকে যায়, তা এই প্ল্যাটফর্মে জমা পড়া বিভিন্ন অভিজ্ঞতায় উঠে এসেছে। জীবনের বহু বছর পার হয়ে গেলেও শৈশবের সেই ভয়ংকর স্মৃতি তাড়া করে ফিরছে বহু ভুক্তভোগীকে।

অনলাইন পোর্টাল: https://awaz.bd/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শিশুদের গোপন যৌন নির্যাতনের চিত্র তুলে ধরছে নতুন প্ল্যাটফর্ম ‘আওয়াজ উঠাও’

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশে শিশুদের ওপর ঘটে যাওয়া গোপন যৌন নির্যাতনের লোমহর্ষক চিত্র ও ভুক্তভোগীদের অভিজ্ঞতা প্রকাশ্যে আনতে চালু হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ‘আওয়াজ উঠাও’ (awaz.bd)। ‘আপনার নীরবতা অপরাধকে প্রশ্রয় দেয়, আপনার তথ্য অপরাধ কমাতে সাহায্য করে’ - এই স্লোগান নিয়ে গত ৭ সেপ্টেম্বর যাত্রা শুরু করে প্ল্যাটফর্মটি।

গোপনীয়তা সম্পূর্ণ বজায় রেখে পরিচয় গোপন রেখে এখানে ভুক্তভোগীরা তাদের নির্যাতনের গল্প শেয়ার করতে পারছেন। প্ল্যাটফর্মটি চালুর পর থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা দুইটা পর্যন্ত অন্তত ৬৬টি নির্যাতনের বেনামী অভিযোগ জমা পড়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়ছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, জমা পড়া অভিযোগগুলোর মধ্যে প্রায় ৩০ শতাংশ ভুক্তভোগীর বয়স ঘটনার সময় ছিল ১০ থেকে ১২ বছরের মধ্যে। এর মধ্যে ৮০ শতাংশই ছেলেশিশু এবং ২০ শতাংশ মেয়েশিশু। দ্বিতীয় সর্বোচ্চ ভুক্তভোগী ৭ থেকে ৯ বছর বয়সী শিশুরা। সংগৃহীত তথ্যে দেখা যায়, ৫২ শতাংশ নির্যাতন ঘটেছে নিজ বা স্বজনের বাড়িতে এবং ৩৩ শতাংশ ঘটেছে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে। শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অর্ধেকের বেশি (৬৮ শতাংশ) ঘটনা ঘটেছে কওমি মাদ্রাসায় এবং ১৪ শতাংশ ঘটেছে সাধারণ স্কুলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অনলাইন উদ্যোক্তা রাকিবুল হাসান (২৭) এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষক সালাহউদ্দিন জাহাঙ্গীর (৪২) যৌথভাবে এই উদ্যোগ প্রতিষ্ঠা করেছেন। তারা জানান, এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য আইনি সহায়তা বা হেল্পলাইন পরিচালনা করা নয়; বরং সামাজিকভাবে সচেতনতা তৈরি করা এবং শিশু নির্যাতন বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওপর চাপ সৃষ্টি করা।

শৈশবের ঘটনা কীভাবে সারাজীবনের ক্ষত ও ট্রমা হয়ে থেকে যায়, তা এই প্ল্যাটফর্মে জমা পড়া বিভিন্ন অভিজ্ঞতায় উঠে এসেছে। জীবনের বহু বছর পার হয়ে গেলেও শৈশবের সেই ভয়ংকর স্মৃতি তাড়া করে ফিরছে বহু ভুক্তভোগীকে।

অনলাইন পোর্টাল: https://awaz.bd/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত