প্রেমের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার এক গোপন রহস্যের গল্প নিয়ে নির্মিত একক নাটক ‘শয়তানের নিঃশ্বাস’ এবার প্রকাশ পেয়েছে ইউটিউবে। রোমান্টিক থ্রিলার ঘরানার এই নাটকটি রহস্যপ্রিয় দর্শকদের জন্য নিয়ে এসেছে ভিন্ন স্বাদের গল্প।
নুসরাত নাহার লাবন্যের
চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শাব্দিক শাহিন। ভালোবাসা, ভয় ও রহস্যের আবহে এগিয়েছে
নাটকটির কাহিনি। সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা এক অপ্রত্যাশিত সত্য ধীরে ধীরে উন্মোচিত
হয় গল্পে।
নাটকের প্রধান দুই
চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও মাহমুদা মাহা। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন
চরিত্রে দেখা গেছে কাজী আনিসুল হক বরুণ, মৌ শিখা, এম. এ. শাইম ও সাব্বির আহমেদ শ্রাবণকে।
নাটকটির সম্পাদনা
ও কালার করেছেন জুয়েল মাহমুদ। সংগীত পরিচালনায় রয়েছেন কাওসার খান। প্রযোজনা করেছেন
এম. এ. শাইম।
রহস্য, ভয় ও ভালোবাসার
মিশেলে নির্মিত ‘শয়তানের নিঃশ্বাস’ এখন ইউটিউবে দর্শকদের জন্য উন্মুক্ত। প্রকাশের পর
নাটকটি নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন