সংবাদ

সেলফি পরিবহনের ধাক্কায় অটোরিকশাচালক নিহত


প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম

সেলফি পরিবহনের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
ছবি : সংবাদ

মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় সেলফি পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে সুজাত (৩৪) নামের এক পথচারী নিহত হয়েছেন। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সুজাতকে মোড় নেওয়ার সময় সেলফি পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সুজাত শিবালয় উপজেলার দাসকান্দি গ্রামের সদর উদ্দিনের ছেলে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন পাটুরিয়া ঘাটে সেলফি পরিবহনের কাউন্টার বন্ধ করে দেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, বাসের ধাক্কায় গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


সেলফি পরিবহনের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় সেলফি পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে সুজাত (৩৪) নামের এক পথচারী নিহত হয়েছেন। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সুজাতকে মোড় নেওয়ার সময় সেলফি পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সুজাত শিবালয় উপজেলার দাসকান্দি গ্রামের সদর উদ্দিনের ছেলে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন পাটুরিয়া ঘাটে সেলফি পরিবহনের কাউন্টার বন্ধ করে দেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, বাসের ধাক্কায় গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত