সংবাদ

চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে বেপজা


প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম

চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে বেপজা
ছবি : সংবাদ

চাঁদপুরে প্রস্তাবিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্য স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বেপজার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চাঁদপুরে পৌঁছে এই সম্ভাব্যতা যাচাই কার্যক্রম পরিচালনা করে।

প্রতিনিধি দলটি প্রথম পর্যায়ে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে প্রস্তাবিত ইপিজেড স্থাপনের জন্য নির্ধারিত স্থানটি পরিদর্শন করে। পরে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন এবং হাইমচর এলাকায় সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্ধারিত সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখে।

বেপজার নির্বাহী পরিচালক মো. আবদুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি পরিদর্শনকালে প্রকল্পগুলোর উপযোগিতা, ভৌগোলিক অবস্থান এবং বাস্তবায়নের সার্বিক সম্ভাবনা নিবিড়ভাবে মূল্যায়ন করে।

পরিদর্শনকালে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামিউল হিকমা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়।

স্থানীয় প্রতিনিধি ও প্রশাসন সূত্রে জানানো হয়, প্রস্তাবিত ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্প দুটি চালু হলে এ অঞ্চলে ব্যাপকভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং চাঁদপুরের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে বেপজা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

চাঁদপুরে প্রস্তাবিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্য স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বেপজার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চাঁদপুরে পৌঁছে এই সম্ভাব্যতা যাচাই কার্যক্রম পরিচালনা করে।

প্রতিনিধি দলটি প্রথম পর্যায়ে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে প্রস্তাবিত ইপিজেড স্থাপনের জন্য নির্ধারিত স্থানটি পরিদর্শন করে। পরে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন এবং হাইমচর এলাকায় সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্ধারিত সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখে।

বেপজার নির্বাহী পরিচালক মো. আবদুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি পরিদর্শনকালে প্রকল্পগুলোর উপযোগিতা, ভৌগোলিক অবস্থান এবং বাস্তবায়নের সার্বিক সম্ভাবনা নিবিড়ভাবে মূল্যায়ন করে।

পরিদর্শনকালে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামিউল হিকমা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়।

স্থানীয় প্রতিনিধি ও প্রশাসন সূত্রে জানানো হয়, প্রস্তাবিত ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্প দুটি চালু হলে এ অঞ্চলে ব্যাপকভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং চাঁদপুরের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত