সংবাদ

ইমরাউল রাফাতের ‘রোল নাম্বার’-এ প্রান্ত-এশা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

ইমরাউল রাফাতের ‘রোল নাম্বার’-এ প্রান্ত-এশা

নতুন প্রজন্মের দুই অভিনয়শিল্পী আবিদ বিন পারভেজ প্রান্ত ও রুবাইয়া এশা এবার একসঙ্গে অভিনয় করেছেন ইমরাউল রাফাত পরিচালিত ধারাবাহিক নাটক ‘রোল নাম্বার’-এ। কলেজ জীবনের নানা স্মৃতি, বন্ধুত্ব ও নস্টালজিয়ার গল্প নিয়ে নির্মিত ধারাবাহিকটির প্রথম লটের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। শিগগিরই নাটকটি প্রচারে আসবে।

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ইমরাউল রাফাত। সহ-লেখক হিসেবে রয়েছেন অভ্র মাহমুদ।

নাটকটি নিয়ে আবিদ বিন পারভেজ প্রান্ত বলেন, “কলেজ লাইফের অভিজ্ঞতা নিয়ে নির্মিত এই গল্পটি মূলত নস্টালজিয়ায় ভরপুর। দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি। নাটকটি যদি দর্শকপ্রিয়তা পায়, তাহলে ভবিষ্যতেও এশার সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে। ইমরাউল রাফাত ভাই অত্যন্ত মেধাবী একজন নাট্যকার ও নির্মাতা। তাঁর নির্দেশনায় কাজ করতে পারাটা সৌভাগ্যের।”

সহশিল্পী সম্পর্কে প্রান্ত বলেন, “এশা অভিনয়ে নতুন হলেও কাজের প্রতি তার আন্তরিকতা ও ডেডিকেশন আমাকে মুগ্ধ করেছে। আমরা দু’জনই চরিত্রগুলো যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

রুবাইয়া এশা বলেন, “’রোল নাম্বার’ একটি ধারাবাহিক নাটক। আপাতত প্রথম লটের কাজ শেষ করেছি, সামনে দ্বিতীয় লটের কাজ শুরু হবে। এর আগে রাফাত ভাইয়ের নাটকে অভিনয় করে ভালো সাড়া পেয়েছি। আশা করছি এই ধারাবাহিকটিও দর্শকদের ভালো লাগবে।”

এদিকে ইউটিউবে সম্প্রচার শুরু হয়েছে প্রান্ত অভিনীত ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’। মেঘ হিম পরিচালিত এই নাটকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।

অন্যদিকে সম্প্রতি ইউটিউবে প্রকাশিত ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘অজান্তে’-তে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন রুবাইয়া এশা। নাটকটিতে তার সহশিল্পী ছিলেন নাওভী। পাশাপাশি মুসাফির রনি পরিচালিত ‘ঘরে বাইরে’ নাটকেও অভিনয় করছেন এশা। নাটকটি প্রতি রোববার থেকে মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ইমরাউল রাফাতের ‘রোল নাম্বার’-এ প্রান্ত-এশা

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত