সংবাদ

৫০০০ পর্বে ‘রাঙা সকাল’, মাছরাঙায় বিশেষ আয়োজন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

৫০০০ পর্বে ‘রাঙা সকাল’, মাছরাঙায় বিশেষ আয়োজন

২০১১ সালের ৩০ জুলাই ‘রাঙাতে এলো মাছরাঙা’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে মাছরাঙা টেলিভিশন। শুরু থেকেই ইতিবাচক, সৃজনশীল ও ভিন্নধর্মী অনুষ্ঠান উপহার দিয়ে আসছে চ্যানেলটি। সেই ধারাবাহিকতায় মাছরাঙা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’ এবার পূর্ণ করতে যাচ্ছে ৫০০০ পর্ব।

মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর পরিকল্পনায় চ্যানেলটির যাত্রার প্রথম দিন থেকেই বিরতিহীনভাবে প্রচারিত হয়ে আসছে অনুষ্ঠানটি। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রচারিত ‘রাঙা সকাল’ এখন অসংখ্য দর্শকের প্রতিদিনের সকালের অভ্যাসে পরিণত হয়েছে।

আজ প্রচার হবে অনুষ্ঠানটির গৌরবময় ৫০০০তম পর্ব। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আলোকিত মানুষদের নিয়ে নির্মিত জীবনীভিত্তিক এই অনুষ্ঠানে এরই মধ্যে অতিথি হয়েছেন ৮ হাজারেরও বেশি বিশিষ্ট ব্যক্তি। দীর্ঘ এই যাত্রায় উল্লেখযোগ্য বিষয় হলো, অধিকাংশ অতিথিই ‘রাঙা সকাল’-এ একবার করে অংশ নিয়েছেন।

৫০০০তম পর্ব উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও ‘রাঙা সকাল’-এর পরিকল্পক অঞ্জন চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান ও খালেদা আক্তার। প্রযোজনায় রয়েছেন জোবায়ের ইকবাল।

বিশেষ এই পর্বে অঞ্জন চৌধুরী বলেন, “আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নানা ধরনের খবর দেখি। এর মধ্যে নেতিবাচক খবরগুলো অনেক সময় আমাদের পুরো দিনটির আবহই নষ্ট করে দেয়। সেই ভাবনা থেকেই চেয়েছি, ‘রাঙা সকাল’ এমন একটি অনুষ্ঠান হোক, যার মাধ্যমে সকালে ঘুম থেকে উঠে মানুষ একটি ইতিবাচক বাংলাদেশের চিত্র দেখতে পাবে।”

তিনি আরও বলেন, “এই দীর্ঘ যাত্রা কখনোই সফল হতো না, যদি মাছরাঙা টেলিভিশনের সকল কর্মীবৃন্দ এবং আমাদের অতিথিরা আন্তরিকতার সঙ্গে এই আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ না করতেন। ‘রাঙা সকাল’-এর ৫০০০তম পর্বের এই বিশেষ দিনে তাঁদের প্রত্যেকের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই।”

৫০০০তম পর্ব পূর্তি উপলক্ষে আজ মাছরাঙা টেলিভিশন প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বিশেষ মিলনমেলার। ‘রাঙা সকাল’-এর দীর্ঘ পথচলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত অতিথি, অনুষ্ঠানের নেপথ্যের কলাকুশলী এবং গণমাধ্যমকর্মীদের এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে।

দীর্ঘ ১৫ বছরের পথচলায় ৫০০০ পর্ব পূরণের এই অর্জন শুধু ‘রাঙা সকাল’-এর নয়, বরং মাছরাঙা টেলিভিশনের দর্শক, অতিথি, কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত ভালোবাসা ও আস্থার প্রতিফলন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

৫০০০ পর্বে ‘রাঙা সকাল’, মাছরাঙায় বিশেষ আয়োজন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত