সংবাদ

বরিশালে ব্রেক ফেল করে পুকুরে ‘দশমিনা এক্সপ্রেস’

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম

বরিশালে ব্রেক ফেল করে পুকুরে ‘দশমিনা এক্সপ্রেস’
ছবি : সংবাদ

ঢাকা-বরিশাল মহাসড়কের ছয়মাইল এলাকায় ব্রেক ফেল করে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন ২০ থেকে ২৫ জন যাত্রী।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল বিমানবন্দর থানাধীন ছয়মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘দশমিনা এক্সপ্রেস’ পরিবহনের ছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শী পনির হোসেন জানান, সকালে রাস্তার পাশে অবস্থানকালে বিকট শব্দ শুনে তারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যান। পুকুরে পড়ে থাকা বাসটি থেকে আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনায় কেউ নিহত হননি এবং গুরতর আহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনার ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয়। পরবর্তীতে পুলিশ ও উদ্ধারকারী দল রেকারের সাহায্যে বাসটি উদ্ধারের চেষ্টা চালায় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনাটির বিষয়ে আইনি ব্যবস্থা ও তদন্ত প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে ব্রেক ফেল করে পুকুরে ‘দশমিনা এক্সপ্রেস’

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা-বরিশাল মহাসড়কের ছয়মাইল এলাকায় ব্রেক ফেল করে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন ২০ থেকে ২৫ জন যাত্রী।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল বিমানবন্দর থানাধীন ছয়মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘দশমিনা এক্সপ্রেস’ পরিবহনের ছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শী পনির হোসেন জানান, সকালে রাস্তার পাশে অবস্থানকালে বিকট শব্দ শুনে তারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যান। পুকুরে পড়ে থাকা বাসটি থেকে আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনায় কেউ নিহত হননি এবং গুরতর আহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনার ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয়। পরবর্তীতে পুলিশ ও উদ্ধারকারী দল রেকারের সাহায্যে বাসটি উদ্ধারের চেষ্টা চালায় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনাটির বিষয়ে আইনি ব্যবস্থা ও তদন্ত প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত