সংবাদ

বিজিবির অভিযানে ৩৪৭ কোটি টাকার পণ্য জব্দ

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

বিজিবির অভিযানে ৩৪৭ কোটি টাকার পণ্য জব্দ
ছবি : সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণ, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, বিদেশি মদ, কসমেটিকস, ইমিটেশন গহনা, আতশবাজি, মোবাইল ও তার যন্ত্রাংশ, কাঠ, কয়লা, সুপারি, চা পাতা, সার, কীটনাশক, ঔষধ, চিংড়ি পোনা এবং বিভিন্ন ধরনের পোশাক।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে—৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ২১ হাজার ৬৪৬ পিস শাড়ি, ৫ হাজার ১৫৪টি তৈরি পোশাক, ৬ লাখ ৬ হাজার ২৪১টি কসমেটিকস সামগ্রী, ১০ লাখ ৪০ হাজার ১৯৬ পিস আতশবাজি, ৪৭১১ ঘনফুট কাঠ, ১ লাখ ৪৪৯৪ কেজি কয়লা, ১৭ হাজার ১৩০ কেজি চা পাতা, ৮ হাজার ৭১৫ কেজি সুপারি এবং ৪১৮টি মোবাইল ফোন। 

এছাড়া ৩৪ হাজার ৫৭ কেজি সার, ১ লাখ ৮০ হাজার পিস চিংড়ি মাছের পোনা, ৫৬ হাজার ৬২২ কেজি জিরা, ১৮ হাজার ৯৬০ কেজি রসুন, ১৩১ কেজি এলাচ এবং ৭ হাজার ৯৭২ কেজি চিনি জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ৭৪ রাউন্ড গোলাবারুদ। এছাড়া গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। 

জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে—৪৫ লাখ ৯৩ হাজার ৮৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৬৩৬ বোতল বিদেশি মদ, ৩৪৫ লিটার বাংলা মদ, ১ হাজার ৭৫৬ ক্যান বিয়ার, ১ হাজার ৮৬৩ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২ লাখ ২৮ হাজার ৩৯টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন এবং ২২ হাজার ৬ বোতল বিভিন্ন প্রকার সিরাপ।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জন চোরাচালানীকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৭ জন বাংলাদেশি নাগরিক, ৬ জন ভারতীয় নাগরিক ও ১৮৮ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বিজিবির অভিযানে ৩৪৭ কোটি টাকার পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত