সংবাদ

গ্যাস সংকট মেটাতে সরকারের মাস্টারপ্ল্যান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

গ্যাস সংকট মেটাতে সরকারের মাস্টারপ্ল্যান
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। ছবি : সংগৃহীত

দেশের জ্বালানি সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে জানিয়ে ২০২৮ সালের আগেই নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

মাহ্দী আমিন জানান, বর্তমানে বিদ্যমান দুটি টার্মিনালের পাশাপাশি আরও নতুন টার্মিনাল স্থাপন করে মোট পাঁচটি টার্মিনাল সচল করার বড় পরিকল্পনা রয়েছে সরকারের।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও দেশের ২১ জন শীর্ষ ব্যবসায়ী নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বিদ্যুৎ, গ্যাস ও খনিজ সম্পদ খাত নিয়ে বিষদ আলোচনা হয়।

মাহ্দী আমিন বলেন, বিদ্যুতের সংকট মোকাবিলায় একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে সৌরবিদ্যুৎকে (সোলার এনার্জি) বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে। ভাসমান টার্মিনালের (এফএসআরইউ) পাশাপাশি ডাঙ্গাভিত্তিক (ল্যান্ডবেসড) টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও হাতে নেওয়া হচ্ছে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, বিগত সরকারের রেখে যাওয়া পুঞ্জীভূত সমস্যা এক দিনে সমাধান করা সম্ভব নয়। তবে এসব চ্যালেঞ্জের মোকাবিলাই নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সংকট মেটাতে সরকারের মাস্টারপ্ল্যান

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের জ্বালানি সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে জানিয়ে ২০২৮ সালের আগেই নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

মাহ্দী আমিন জানান, বর্তমানে বিদ্যমান দুটি টার্মিনালের পাশাপাশি আরও নতুন টার্মিনাল স্থাপন করে মোট পাঁচটি টার্মিনাল সচল করার বড় পরিকল্পনা রয়েছে সরকারের।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও দেশের ২১ জন শীর্ষ ব্যবসায়ী নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বিদ্যুৎ, গ্যাস ও খনিজ সম্পদ খাত নিয়ে বিষদ আলোচনা হয়।

মাহ্দী আমিন বলেন, বিদ্যুতের সংকট মোকাবিলায় একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে সৌরবিদ্যুৎকে (সোলার এনার্জি) বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে। ভাসমান টার্মিনালের (এফএসআরইউ) পাশাপাশি ডাঙ্গাভিত্তিক (ল্যান্ডবেসড) টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও হাতে নেওয়া হচ্ছে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, বিগত সরকারের রেখে যাওয়া পুঞ্জীভূত সমস্যা এক দিনে সমাধান করা সম্ভব নয়। তবে এসব চ্যালেঞ্জের মোকাবিলাই নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত