সংবাদ

জাপানে টয়োটার কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ এএম

জাপানে টয়োটার কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি : সংগৃহীত

জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করেছেন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে জাপানের রাজধানী টোকিও থেকে বুলেট ট্রেনে চড়ে নাগোয়ায় পৌঁছে তিনি কারখানাটির উৎপাদন কার্যক্রম সরাসরি ঘুরে দেখেন।

টয়োটার এই কারখানাটি জাপানের উন্নত শিল্পপ্রযুক্তি, স্বয়ংক্রিয় উৎপাদনপ্রক্রিয়া ও আন্তর্জাতিক মানের উদ্ভাবন ক্ষমতার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। কারখানা পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের অটোমোবাইল খাতের উন্নয়ন, উন্নত প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প খাতে নতুন কর্মসংস্থান ও জাপানি বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখাকেই মূল প্রাধান্য দেওয়া হচ্ছে।

টয়োটার মোটোমাচি প্ল্যান্ট পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর টয়োটা ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম (শিল্প-প্রযুক্তি জাদুঘর) ঘুরে দেখার কথা রয়েছে। পরে টয়োটা সুশো করপোরেশনের প্রধান নির্বাহীর আয়োজনে আয়োজিত এক আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজেও তিনি অংশ নেবেন।

উল্লেখ্য, চার দিনের সরকারি জাপান সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সূত্র।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


জাপানে টয়োটার কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করেছেন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে জাপানের রাজধানী টোকিও থেকে বুলেট ট্রেনে চড়ে নাগোয়ায় পৌঁছে তিনি কারখানাটির উৎপাদন কার্যক্রম সরাসরি ঘুরে দেখেন।

টয়োটার এই কারখানাটি জাপানের উন্নত শিল্পপ্রযুক্তি, স্বয়ংক্রিয় উৎপাদনপ্রক্রিয়া ও আন্তর্জাতিক মানের উদ্ভাবন ক্ষমতার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। কারখানা পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের অটোমোবাইল খাতের উন্নয়ন, উন্নত প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প খাতে নতুন কর্মসংস্থান ও জাপানি বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখাকেই মূল প্রাধান্য দেওয়া হচ্ছে।

টয়োটার মোটোমাচি প্ল্যান্ট পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর টয়োটা ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম (শিল্প-প্রযুক্তি জাদুঘর) ঘুরে দেখার কথা রয়েছে। পরে টয়োটা সুশো করপোরেশনের প্রধান নির্বাহীর আয়োজনে আয়োজিত এক আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজেও তিনি অংশ নেবেন।

উল্লেখ্য, চার দিনের সরকারি জাপান সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সূত্র।

/ 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত