সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মাহমুদা কুলসুম মনি।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বাস্তবায়নে পাঁচ দিনব্যাপী এ কর্মসূচি চালানো হবে। এর আওতায় ছেংগারচর পৌরসভার ৯টি ওয়ার্ডের অন্তত ৩০০ পথকুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, এলাকায় পথকুকুরের মাধ্যমে জলাতঙ্কের সংক্রমণ রোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই টিকাদান কর্মসূচি সফল করতে পৌরসভার সব বাসিন্দার সহযোগিতা চেয়েছেন স্থানীয় প্রশাসন।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন