সংবাদ

এইচএসসিতে ফেল করাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ডিসেম্বরে


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম

এইচএসসিতে ফেল করাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ডিসেম্বরে
ছবি : সংগৃহীত

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য বা ফেল করা শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি (বিশেষ) পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত সময়সূচি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির সময়সূচি অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে আগামী ১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ৩ নভেম্বর, যা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। আর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর।

তবে বিজ্ঞপ্তিতে একটি গুরুত্বপূর্ণ শর্তের কথা উল্লেখ করে বলা হয়েছে, বিদ্যমান শিক্ষা বিধিমালায় এ ধরনের পরীক্ষা গ্রহণের কোনো সুযোগ না থাকায় এই পরীক্ষা আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনার প্রয়োজন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


এইচএসসিতে ফেল করাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ডিসেম্বরে

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য বা ফেল করা শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি (বিশেষ) পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত সময়সূচি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির সময়সূচি অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে আগামী ১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ৩ নভেম্বর, যা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। আর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর।

তবে বিজ্ঞপ্তিতে একটি গুরুত্বপূর্ণ শর্তের কথা উল্লেখ করে বলা হয়েছে, বিদ্যমান শিক্ষা বিধিমালায় এ ধরনের পরীক্ষা গ্রহণের কোনো সুযোগ না থাকায় এই পরীক্ষা আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনার প্রয়োজন রয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত