সংবাদ

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ এএম

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু
ছবি : সংবাদ

বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে গাজীপুরে আশিকুর রহমান (২১) নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের যুগীতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান মহানগরের বাসন মেট্রো থানার ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা এলাকার শাহ আলমের ছেলে। তিনি উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়া তিনি চান্দনা স্কুলের প্রয়াত শিক্ষক বশির উদ্দিনের নাতি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বেলা তিনটার দিকে আশিকুর রহমান তার চার বন্ধুর সঙ্গে যুগীতলা এলাকার একটি পুকুরে গোসল করতে যান। বন্ধুরা মিলে সাঁতার কাটার একপর্যায়ে আশিকুর পুকুরের গভীর পানিতে চলে যান এবং তলিয়ে যান।

সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে স্থানীয় বাসিন্দারাও এসে উদ্ধার অভিযানে যোগ দেন। একপর্যায়ে আশিকুরকে পানি থেকে তোলা হলেও ততক্ষণে তিনি মারা যান।

মেধাবী এই তরুণের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে গাজীপুরে আশিকুর রহমান (২১) নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের যুগীতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান মহানগরের বাসন মেট্রো থানার ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা এলাকার শাহ আলমের ছেলে। তিনি উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়া তিনি চান্দনা স্কুলের প্রয়াত শিক্ষক বশির উদ্দিনের নাতি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বেলা তিনটার দিকে আশিকুর রহমান তার চার বন্ধুর সঙ্গে যুগীতলা এলাকার একটি পুকুরে গোসল করতে যান। বন্ধুরা মিলে সাঁতার কাটার একপর্যায়ে আশিকুর পুকুরের গভীর পানিতে চলে যান এবং তলিয়ে যান।

সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে স্থানীয় বাসিন্দারাও এসে উদ্ধার অভিযানে যোগ দেন। একপর্যায়ে আশিকুরকে পানি থেকে তোলা হলেও ততক্ষণে তিনি মারা যান।

মেধাবী এই তরুণের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত