সংবাদ

জনতার ধাওয়ায় মালামাল ও অস্ত্র ফেলে পালালো চোর চক্র

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ এএম

জনতার ধাওয়ায় মালামাল ও অস্ত্র ফেলে পালালো চোর চক্র
ছবি : সংবাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে চুরির উদ্দেশ্যে এসে স্থানীয় বাসিন্দাদের ধাওয়ার মুখে পালিয়েছে একদল চোর। এ সময় চুরি করা মালামাল, চুরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র ফেলে রেখে যায় তারা। খবর পেয়ে দেবহাটা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মালামাল ও অস্ত্র জব্দ করে থানায় নিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক তিনটার দিকে একদল চোর চুরি করা মালামাল নিয়ে ভ্যানে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের গতিরোধ করে ধাওয়া দিলে তারা মালামাল ফেলে চম্পট দেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী নুরুজ্জামান বলেন, ‘রাতে আমরা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলীর বাড়িতে নির্মাণকাজ করছিলাম। হঠাৎ রাস্তায় শব্দ শুনে বাইরে এসে দেখতে পাই কয়েকজন ব্যক্তি একটি ভ্যানে করে মালামাল নিয়ে যাচ্ছে। সন্দেহ হলে আমরা তাদের গতিরোধের চেষ্টা করি। তখন ভ্যানে থাকা ব্যক্তিরা আমাদের অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। পরে আশপাশের মানুষকে ডেকে একযোগে ধাওয়া দিলে তারা অস্ত্র ও মালামাল ফেলে রেখে পালিয়ে যায়।’

স্থানীয় গ্রামপুলিশ মাসুম বিল্লাহ জানান, গভীর রাতে চুরির উদ্দেশ্যে সঙ্ঘবদ্ধ দলটি তিলকুড়া গ্রামে এসেছিল। উপস্থিতি টের পেয়ে চিল চিৎকার শুরু হলে তারা মালামাল ফেলে পালায়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন জানান, খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত মালামাল ও সরঞ্জাম জব্দ করে থানায় এনেছে। ঘটনার তদন্ত চলছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জনতার ধাওয়ায় মালামাল ও অস্ত্র ফেলে পালালো চোর চক্র

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে চুরির উদ্দেশ্যে এসে স্থানীয় বাসিন্দাদের ধাওয়ার মুখে পালিয়েছে একদল চোর। এ সময় চুরি করা মালামাল, চুরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র ফেলে রেখে যায় তারা। খবর পেয়ে দেবহাটা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মালামাল ও অস্ত্র জব্দ করে থানায় নিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক তিনটার দিকে একদল চোর চুরি করা মালামাল নিয়ে ভ্যানে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের গতিরোধ করে ধাওয়া দিলে তারা মালামাল ফেলে চম্পট দেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী নুরুজ্জামান বলেন, ‘রাতে আমরা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলীর বাড়িতে নির্মাণকাজ করছিলাম। হঠাৎ রাস্তায় শব্দ শুনে বাইরে এসে দেখতে পাই কয়েকজন ব্যক্তি একটি ভ্যানে করে মালামাল নিয়ে যাচ্ছে। সন্দেহ হলে আমরা তাদের গতিরোধের চেষ্টা করি। তখন ভ্যানে থাকা ব্যক্তিরা আমাদের অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। পরে আশপাশের মানুষকে ডেকে একযোগে ধাওয়া দিলে তারা অস্ত্র ও মালামাল ফেলে রেখে পালিয়ে যায়।’

স্থানীয় গ্রামপুলিশ মাসুম বিল্লাহ জানান, গভীর রাতে চুরির উদ্দেশ্যে সঙ্ঘবদ্ধ দলটি তিলকুড়া গ্রামে এসেছিল। উপস্থিতি টের পেয়ে চিল চিৎকার শুরু হলে তারা মালামাল ফেলে পালায়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন জানান, খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত মালামাল ও সরঞ্জাম জব্দ করে থানায় এনেছে। ঘটনার তদন্ত চলছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত