সংবাদ

‘পাওনা টাকা পেলেও ভাইকে তো পাওয়া যাবে না’

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

‘পাওনা টাকা পেলেও ভাইকে তো পাওয়া যাবে না’
পুলক চ্যাটার্জি

দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মৃত্যুর ৬ দিন পেরিয়ে গেলেও শোক কাটেনি পরিবারের। তার পাওনা ১০ লাখ টাকা পরিবারকে পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে কথা বলেন নিহতের ছোট ভাই দীপক চ্যাটার্জি। তিনি বর্তমানে বরিশাল সদর ভূমি অফিসে তহসিলদার হিসেবে কর্মরত রয়েছেন।

দীপক চ্যাটার্জি বলেন, সমকাল অফিস আমার ভাবি অর্থাৎ পুলক দার স্ত্রীর অ্যাকাউন্টে ১০ লাখ টাকা জমা দিয়েছে। কিন্তু টাকা পেলেও ভাইকে তো আর পাওয়া যাবে না। আর্থিক সংকট ও চাকরি হারানোর বেদনাই আমার ভাইকে মানসিকভাবে শেষ করে দিয়েছিল। তাকে যদি পুণরায় চাকরি ফিরিয়ে দেওয়া হতো, তাহলে হয়তো এই মৃত্যু দেখতে হতো না।

আরও পাওনা টাকা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এর বাইরে আরও কোনো বকেয়া আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। এই দুঃসময়ে সমকাল পরিবার যেন আমাদের পরিবারের খোঁজখবর রাখে।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল সমকালের বর্তমান ব্যুরো প্রধান সুমন চৌধুরী বলেন, “আমি যতদূর জানি, পুলক চ্যাটার্জির কাছে অর্থাৎ সমকালের অনেক সরকারি-বেসরকারি বিজ্ঞাপনের টাকা বকেয়া রয়েছে। যদিও এই টাকা থেকে ১৫ শতাংশ টাকা কমিশন পাওয়ার কথা। তবে এটা তো একসঙ্গে চেক হয় না। দেখা গেছে বিভিন্ন অফিসে বিল। তবে তার পরিবার যদি এ বিষয়ে ঢাকা সমকাল অফিসে খোঁজ নিয়ে জানে, তারাই ভালো বলতে পারবে।”

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

‘পাওনা টাকা পেলেও ভাইকে তো পাওয়া যাবে না’

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মৃত্যুর ৬ দিন পেরিয়ে গেলেও শোক কাটেনি পরিবারের। তার পাওনা ১০ লাখ টাকা পরিবারকে পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে কথা বলেন নিহতের ছোট ভাই দীপক চ্যাটার্জি। তিনি বর্তমানে বরিশাল সদর ভূমি অফিসে তহসিলদার হিসেবে কর্মরত রয়েছেন।

দীপক চ্যাটার্জি বলেন, সমকাল অফিস আমার ভাবি অর্থাৎ পুলক দার স্ত্রীর অ্যাকাউন্টে ১০ লাখ টাকা জমা দিয়েছে। কিন্তু টাকা পেলেও ভাইকে তো আর পাওয়া যাবে না। আর্থিক সংকট ও চাকরি হারানোর বেদনাই আমার ভাইকে মানসিকভাবে শেষ করে দিয়েছিল। তাকে যদি পুণরায় চাকরি ফিরিয়ে দেওয়া হতো, তাহলে হয়তো এই মৃত্যু দেখতে হতো না।

আরও পাওনা টাকা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এর বাইরে আরও কোনো বকেয়া আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। এই দুঃসময়ে সমকাল পরিবার যেন আমাদের পরিবারের খোঁজখবর রাখে।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল সমকালের বর্তমান ব্যুরো প্রধান সুমন চৌধুরী বলেন, “আমি যতদূর জানি, পুলক চ্যাটার্জির কাছে অর্থাৎ সমকালের অনেক সরকারি-বেসরকারি বিজ্ঞাপনের টাকা বকেয়া রয়েছে। যদিও এই টাকা থেকে ১৫ শতাংশ টাকা কমিশন পাওয়ার কথা। তবে এটা তো একসঙ্গে চেক হয় না। দেখা গেছে বিভিন্ন অফিসে বিল। তবে তার পরিবার যদি এ বিষয়ে ঢাকা সমকাল অফিসে খোঁজ নিয়ে জানে, তারাই ভালো বলতে পারবে।”

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত