সংবাদ

শতভাগ নিরাপত্তায় বেনাপোল বন্দরজুড়ে বসছে সিসিটিভি ক্যামেরা

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

শতভাগ নিরাপত্তায় বেনাপোল বন্দরজুড়ে বসছে সিসিটিভি ক্যামেরা
ছবি : সংবাদ

দেশের অন্যতম প্রধান বাণিজ্যের প্রবেশদ্বার বেনাপোল স্থলবন্দরকে শতভাগ নিরাপত্তার আওতায় আনতে পুরো বন্দর এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দরে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন শেষে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান এসব কথা জানান। পরিদর্শনের সময় তিনি বন্দরের বিভিন্ন শেড, ইয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন।

বন্দর চেয়ারম্যান মানজারুল মান্নান বলেন, ‘বেনাপোল বন্দর দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দরের কার্যক্রম সার্বক্ষণিক নজরদারিতে রাখতে পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এতে নিরাপত্তার পাশাপাশি যেকোনো অনিয়ম দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।’

কর্মকর্তা-কর্মচারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বন্দরের সেবার মান বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।

ব্যবসায়ী ও শ্রমিকদের সুবিধার কথা উল্লেখ করে চেয়ারম্যান জানান, দীর্ঘদিন ধরে চলা পানি নিষ্কাশন সংকট সমাধান ও বন্দরে জরুরি চিকিৎসাসেবা দিতে হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়া হবে।

পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বেনাপোল বন্দরের পরিচালক রুহুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার হাসান আলী, প্রকল্প পরিচালক সিদ্দিকুর রহমান এবং হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শতভাগ নিরাপত্তায় বেনাপোল বন্দরজুড়ে বসছে সিসিটিভি ক্যামেরা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের অন্যতম প্রধান বাণিজ্যের প্রবেশদ্বার বেনাপোল স্থলবন্দরকে শতভাগ নিরাপত্তার আওতায় আনতে পুরো বন্দর এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দরে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন শেষে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান এসব কথা জানান। পরিদর্শনের সময় তিনি বন্দরের বিভিন্ন শেড, ইয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন।

বন্দর চেয়ারম্যান মানজারুল মান্নান বলেন, ‘বেনাপোল বন্দর দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দরের কার্যক্রম সার্বক্ষণিক নজরদারিতে রাখতে পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এতে নিরাপত্তার পাশাপাশি যেকোনো অনিয়ম দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।’

কর্মকর্তা-কর্মচারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বন্দরের সেবার মান বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।

ব্যবসায়ী ও শ্রমিকদের সুবিধার কথা উল্লেখ করে চেয়ারম্যান জানান, দীর্ঘদিন ধরে চলা পানি নিষ্কাশন সংকট সমাধান ও বন্দরে জরুরি চিকিৎসাসেবা দিতে হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়া হবে।

পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বেনাপোল বন্দরের পরিচালক রুহুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার হাসান আলী, প্রকল্প পরিচালক সিদ্দিকুর রহমান এবং হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত