চট্টগ্রামের লোহাগাড়ায় এক রাতেই পাঁচ ভাইয়ের বসতঘরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরা ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পরিবারের সদস্যদের মারধর ও জিম্মি করে নগদ ২ লাখ ১১ হাজার ৫০০ টাকা, ২ ভরি স্বর্ণালংকার ও ৮টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রোসাইঙ্গা ঘোনা হাকিমিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার মো. ইলিয়াসের পাঁচ ছেলে-গিয়াস উদ্দিন (৪১), মহিউদ্দিন (৩৯), জসিম উদ্দিন (৩৩), জমির উদ্দিন (২৮) ও কাইসার উদ্দিন (২৬)। তাঁরা পাশাপাশি বসতঘরে পরিবার নিয়ে বসবাস করেন।
ভুক্তভোগী গিয়াস উদ্দিন জানান, এনজিও থেকে নেওয়া ঋণের টাকাসহ ঘরে রাখা নগদ অর্থ ও অলংকার লুট করতেই এই হামলা চালানো হয়। তিনি বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে প্রবেশের পরপরই ডাকাত দল অস্ত্রের মুখে আমাদের মারধর শুরু করে। রশি দিয়ে বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে ৪০ থেকে ৫০ মিনিট ধরে ঘরগুলোতে তল্লাশি চালায় তারা। এরপর আমাদের এক কক্ষে বন্দি রেখে চম্পট দেয়।’
ভুক্তভোগীরা জানান, ডাকাতদের হাতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, চাপাতি ও রামদা ছিল। তারা চট্টগ্রামের স্থানীয় ভাষায় কথা বলছিল।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন