দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলের বড় হারে এশিয়ান গেমসের পুরুষ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ দল। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে প্রথমার্ধে লড়াই জমিয়ে তুললেও শেষ পর্যন্ত শক্তিশালী কোরিয়ার আক্রমণাত্মক কৌশলের সামনে প্রতিরোধ ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে ভালোভাবেই সামলে নিয়েছিল বাংলাদেশের রক্ষণভাগ। প্রথম ২০ মিনিট কোরিয়ার মুহুর্মুহু আক্রমণ রুখে দিয়ে গোলমুখ অক্ষত রাখেন রোমান সরকাররা। তবে দ্বিতীয় কোয়ার্টারের ২১তম মিনিটে চিত্র বদলে যায়। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে বে সং মিন ও ও সেয়ং জোড়া ফিল্ড গোল করে কোরিয়াকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।
বিরতির পরও আধিপত্য ধরে রাখে দক্ষিণ কোরিয়া। ৩০তম মিনিটে লি গ্যাংসান ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করার পর, দুই মিনিট বাদেই পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুনের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। শেষ কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও কোরিয়ার শক্ত রক্ষণ ভেদ করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। উল্টো ৫৮তম মিনিটে সিম জেওন আরও একটি ফিল্ড গোল করলে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।
এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের পরবর্তী ম্যাচ আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে। আগামী ২২ সেপ্টেম্বর স্বাগতিকদের মুখোমুখি হবে তারা।
/

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন