সংবাদ

রংপুর অভিমুখে ১১-দলীয় ঐক্যের ৮ দফা দাবিতে লংমার্চ আজ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম

রংপুর অভিমুখে ১১-দলীয় ঐক্যের ৮ দফা দাবিতে লংমার্চ আজ
ছবি : সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের রংপুর অভিমুখী লংমার্চ শনিবার (১৯ সেপ্টেম্বর) শুরু হয়েছে। চট্টগ্রামমুখী কর্মসূচির পর এটি জোটটির দ্বিতীয় বৃহত্তম আঞ্চলিক কর্মসূচি। উত্তরবঙ্গের রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থানকে জানান দিতে এবং আঞ্চলিক দাবি তুলে ধরতেই এই রংপুর অভিমুখে যাত্রা।

শনিবার সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উদ্বোধনী সমাবেশের পর সকাল ৮টায় ঢাকার বাইরে গাড়িবহর রওনা হয়। আজ গাজীপুরের ভোগরা, টাঙ্গাইল, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়া ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হবে। অবশেষে সন্ধ্যা ৭টায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। এসব পথসভা ও শেষ সমাবেশে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

আগের ৬ দফার সাথে এবার যুক্ত করা হয়েছে দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ এবং উত্তরবঙ্গের বহুদিনের দাবি 'তিস্তা মহাপরিকল্পনা' বাস্তবায়ন। লংমার্চে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উসকানিতে পা না দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৩১ অক্টোবর খুলনা ও ২১ নভেম্বর সিলেটে পরবর্তী লংমার্চ করবে এই জোট।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রংপুর অভিমুখে ১১-দলীয় ঐক্যের ৮ দফা দাবিতে লংমার্চ আজ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের রংপুর অভিমুখী লংমার্চ শনিবার (১৯ সেপ্টেম্বর) শুরু হয়েছে। চট্টগ্রামমুখী কর্মসূচির পর এটি জোটটির দ্বিতীয় বৃহত্তম আঞ্চলিক কর্মসূচি। উত্তরবঙ্গের রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থানকে জানান দিতে এবং আঞ্চলিক দাবি তুলে ধরতেই এই রংপুর অভিমুখে যাত্রা।

শনিবার সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উদ্বোধনী সমাবেশের পর সকাল ৮টায় ঢাকার বাইরে গাড়িবহর রওনা হয়। আজ গাজীপুরের ভোগরা, টাঙ্গাইল, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়া ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হবে। অবশেষে সন্ধ্যা ৭টায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। এসব পথসভা ও শেষ সমাবেশে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

আগের ৬ দফার সাথে এবার যুক্ত করা হয়েছে দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ এবং উত্তরবঙ্গের বহুদিনের দাবি 'তিস্তা মহাপরিকল্পনা' বাস্তবায়ন। লংমার্চে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উসকানিতে পা না দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৩১ অক্টোবর খুলনা ও ২১ নভেম্বর সিলেটে পরবর্তী লংমার্চ করবে এই জোট।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত