সংবাদ

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ এএম

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
ছবি : সংগৃহীত

বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কর্মীদের স্থানীয় আইনকানুন ও সামাজিক মূল্যবোধ মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মানামার বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে এ জরুরি নির্দেশনা জারি করা হয়।

দূতাবাসের নির্দেশনায় উল্লেখ করা হয়, প্রবাসীদের বাহরাইনের স্থানীয় আইন, কর্মস্থলের নীতিমালা, সাইবার আইন এবং সামাজিক মূল্যবোধের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করতে হবে। কর্মসংস্থান বা নিয়োগকর্তা সংক্রান্ত যেকোনো তথ্য, ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতি অনুসরণ করা আবশ্যক। সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা (Scam) ও ফিশিং (Phishing) থেকে নিরাপদ থাকতে অপরিচিত বার্তা, লিংক বা ফাইলে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশেষ জোর দিয়ে বলা হয়েছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা আন্তর্জাতিক রাজনৈতিক উসকানিমূলক বিষয় যেমন–ফিলিস্তিন বা মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে কোনো মন্তব্য, পোস্ট বা ভিডিও শেয়ার করা যাবে না। এছাড়া কোনো ধরনের গুজব, ভুয়া খবর, রাজনৈতিক প্রচারণা কিংবা অননুমোদিত ফান্ডরেইজিং ও ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত লেনদেন থেকে প্রবাসীদের দূরে থাকতে বলা হয়েছে।

প্রতিরক্ষা ব্যবস্থা ও স্পর্শকাতর স্থান–যেমন বিমানবন্দর, বন্দর, সরকারি দপ্তর কিংবা নিরাপত্তা বেষ্টনীর ছবি তোলা ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা থেকে কঠোরভাবে বিরত থাকার তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাসপোর্ট, ভিসা ও ব্যাংকিং তথ্যের মতো ব্যক্তিগত সংবেদনশীল বিষয় অনলাইনে শেয়ার না করতে প্রবাসীদের বিশেষভাবে সতর্ক করেছে দূতাবাস।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কর্মীদের স্থানীয় আইনকানুন ও সামাজিক মূল্যবোধ মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মানামার বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে এ জরুরি নির্দেশনা জারি করা হয়।

দূতাবাসের নির্দেশনায় উল্লেখ করা হয়, প্রবাসীদের বাহরাইনের স্থানীয় আইন, কর্মস্থলের নীতিমালা, সাইবার আইন এবং সামাজিক মূল্যবোধের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করতে হবে। কর্মসংস্থান বা নিয়োগকর্তা সংক্রান্ত যেকোনো তথ্য, ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতি অনুসরণ করা আবশ্যক। সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা (Scam) ও ফিশিং (Phishing) থেকে নিরাপদ থাকতে অপরিচিত বার্তা, লিংক বা ফাইলে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশেষ জোর দিয়ে বলা হয়েছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা আন্তর্জাতিক রাজনৈতিক উসকানিমূলক বিষয় যেমন–ফিলিস্তিন বা মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে কোনো মন্তব্য, পোস্ট বা ভিডিও শেয়ার করা যাবে না। এছাড়া কোনো ধরনের গুজব, ভুয়া খবর, রাজনৈতিক প্রচারণা কিংবা অননুমোদিত ফান্ডরেইজিং ও ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত লেনদেন থেকে প্রবাসীদের দূরে থাকতে বলা হয়েছে।

প্রতিরক্ষা ব্যবস্থা ও স্পর্শকাতর স্থান–যেমন বিমানবন্দর, বন্দর, সরকারি দপ্তর কিংবা নিরাপত্তা বেষ্টনীর ছবি তোলা ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা থেকে কঠোরভাবে বিরত থাকার তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাসপোর্ট, ভিসা ও ব্যাংকিং তথ্যের মতো ব্যক্তিগত সংবেদনশীল বিষয় অনলাইনে শেয়ার না করতে প্রবাসীদের বিশেষভাবে সতর্ক করেছে দূতাবাস।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত