সংবাদ

৯৮ ম্যাচেই ১০০ গোল, ৫০ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস কেইনের

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ এএম

৯৮ ম্যাচেই ১০০ গোল, ৫০ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস কেইনের
হ্যারি কেইন। ছবি : সংবাদ

জার্মান বুন্দেসলিগায় ইতিহাস গড়লেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে মাত্র ৯৮ ম্যাচে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে এই প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম ১০০ গোলের নতুন রেকর্ড গড়েছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।

ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ম্যাচের ৩৯তম মিনিটে কাঙ্ক্ষিত এই মাইলফলকে পৌঁছান ইংল্যান্ড অধিনায়ক। বক্সের ভেতর মাইকেল অলিসেকে ফাউল করা হলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট-কিক থেকে বল জালে জড়িয়েই রেকর্ড বইয়ে নিজের নাম নতুন করে লেখান কেইন।

এর আগে বুন্দেসলিগায় সবচেয়ে কম ১২৯ ম্যাচে ১০০ গোল করার কীর্তিটি ছিল ডিটার মুলারের। ১৯৭০-এর দশকে কোলনের হয়ে গড়া মুলারের সেই পাঁচ দশকের পুরোনো রেকর্ড ভেঙে নিজের দখলে নিলেন কেইন। বুন্দেসলিগায় কেইনের গোল করার গড়ও চমকপ্রদ–প্রতি ৭৮.৫ মিনিটে একটি করে গোল করছেন তিনি। যেখানে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলাকালীন আর্লিং হালান্ডের সময় লাগত ৮৭ মিনিট এবং রবার্ট লেভানডফস্কির লাগত ১০০ মিনিট।

২০২৩ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্ন মিউনিখে আসার পর থেকেই ফর্মে রয়েছেন কেইন। বায়ার্নের হয়ে নিজের প্রথম মৌসুমেই করেছিলেন ৩৬ গোল। এরপর পরবর্তী দুই মৌসুমে যথাক্রমে ২৬ ও ৩৫ গোল যোগ করেন নিজের খাতায়। সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের জার্সিতে ১৫৪ ম্যাচে কেইনের গোলসংখ্যা এখন ১৫১।

শুধু লিগেই নয়, এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদো ও হালান্ডকে পেছনে ফেলে একবিংশ শতাব্দীতে কোনো নির্দিষ্ট ইউরোপীয় ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দ্রুততম (১০৪ ম্যাচে) ১০০ গোলের রেকর্ডও গড়েছিলেন কেইন। জাতীয় দল ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার খেতাবও এখন তার দখলেই।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

৯৮ ম্যাচেই ১০০ গোল, ৫০ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস কেইনের

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জার্মান বুন্দেসলিগায় ইতিহাস গড়লেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে মাত্র ৯৮ ম্যাচে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে এই প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম ১০০ গোলের নতুন রেকর্ড গড়েছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।

ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ম্যাচের ৩৯তম মিনিটে কাঙ্ক্ষিত এই মাইলফলকে পৌঁছান ইংল্যান্ড অধিনায়ক। বক্সের ভেতর মাইকেল অলিসেকে ফাউল করা হলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট-কিক থেকে বল জালে জড়িয়েই রেকর্ড বইয়ে নিজের নাম নতুন করে লেখান কেইন।

এর আগে বুন্দেসলিগায় সবচেয়ে কম ১২৯ ম্যাচে ১০০ গোল করার কীর্তিটি ছিল ডিটার মুলারের। ১৯৭০-এর দশকে কোলনের হয়ে গড়া মুলারের সেই পাঁচ দশকের পুরোনো রেকর্ড ভেঙে নিজের দখলে নিলেন কেইন। বুন্দেসলিগায় কেইনের গোল করার গড়ও চমকপ্রদ–প্রতি ৭৮.৫ মিনিটে একটি করে গোল করছেন তিনি। যেখানে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলাকালীন আর্লিং হালান্ডের সময় লাগত ৮৭ মিনিট এবং রবার্ট লেভানডফস্কির লাগত ১০০ মিনিট।

২০২৩ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্ন মিউনিখে আসার পর থেকেই ফর্মে রয়েছেন কেইন। বায়ার্নের হয়ে নিজের প্রথম মৌসুমেই করেছিলেন ৩৬ গোল। এরপর পরবর্তী দুই মৌসুমে যথাক্রমে ২৬ ও ৩৫ গোল যোগ করেন নিজের খাতায়। সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের জার্সিতে ১৫৪ ম্যাচে কেইনের গোলসংখ্যা এখন ১৫১।

শুধু লিগেই নয়, এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদো ও হালান্ডকে পেছনে ফেলে একবিংশ শতাব্দীতে কোনো নির্দিষ্ট ইউরোপীয় ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দ্রুততম (১০৪ ম্যাচে) ১০০ গোলের রেকর্ডও গড়েছিলেন কেইন। জাতীয় দল ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার খেতাবও এখন তার দখলেই।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত