মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগানের একটি স্টাফ কোয়ার্টার থেকে বিষধর পদ্ম গোখরা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্র জানায়, কালিঘাট চা বাগানের কম্পিউটার অপারেটর উত্তম আচার্যের বসতঘরের ভেতর হঠাৎ সাপটি দেখতে পান তার পরিবারের সদস্যরা। মুহূর্তেই পরিবার ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত সতর্কতার সঙ্গে অক্ষত অবস্থায় পদ্ম গোখরাটি (Monocled Cobra) উদ্ধার করেন। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গলের বনাঞ্চল ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের আশপাশে রিসোর্ট, স্থাপনা ও বাণিজ্যিক কার্যক্রম বাড়ায় বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাসস্থল ও খাদ্যের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এ কারণে প্রায়ই খাদ্যের খোঁজে বিষধর সাপ ও বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, লোকালয়ে সাপ বা অন্য কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে মারার চেষ্টা না করে দ্রুত অভিজ্ঞ উদ্ধারকারী বা বন বিভাগকে খবর দেওয়া উচিত।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন