ঝিনাইদহের মহেশপুরে গোয়ালঘরের নোংরা পানি যাওয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে লাঠির আঘাতে আব্দুল জব্বার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটে।
স্থানীয় সূত্র জানায়, জব্বারের গোয়ালঘরের পচা পানি প্রতিবেশী পলাশের উঠানে যাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে কোন্দল চলছিল। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। উত্তেজনার মুখে পলাশ তার হাতে থাকা লাঠি দিয়ে জব্বারের মাথায় ও শরীরে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল জানান, গোয়ালঘরের পানি নিয়ে দুই প্রতিবেশীর মারামারিতে আঘাত পেয়ে জব্বারের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন