সংবাদ

আট দফা যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে : শফিকুর রহমান

প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

আট দফা যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে : শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি : সংবাদ

জনগণের ন্যায্য অধিকার ও মৌলিক চাহিদা পূরণের প্রশ্নে ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফার আন্দোলনে রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সেই পরিস্থিতির জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজন হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা থেকে রংপুর অভিমুখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি হাটিকুমরুলে পৌঁছালে এ পথসভার আয়োজন করা হয়। এর আগে সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ লংমার্চ কর্মসূচি শুরু হয়।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের মানুষ আজ গ্যাস ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি এবং চাঁদাবাজির কারণে চরম ভোগান্তিতে রয়েছে। জনগণের এসব সমস্যার স্থায়ী সমাধান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলছে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যখন এক দফার ডাক আসবে, তখন সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবাইকে ঢাকামুখী হতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে সক্রিয় থাকতে হবে।’

লংমার্চের উদ্দেশ্য তুলে ধরে জামায়াত আমীর বলেন, দেশের প্রতিটি ঘরে গ্যাস সংযোগ পৌঁছে দেওয়া, শিল্পকারখানার উৎপাদন সচল রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এখন সময়ের দাবি। জনগণের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় অন্যান্য বক্তারা বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের সংকট দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের দাবির প্রতি গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তারা।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহার ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আট দফা যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে : শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত