সংবাদ

চেকপোস্ট ও টহল জোরদার করেছে এসআরবি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

চেকপোস্ট ও টহল জোরদার করেছে এসআরবি

রাজধানী ঢাকায় যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, অপরাধ ও অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে প্রতিরোধ করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এর অংশ হিসেবে বর্তমানে রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকা, সংবেদনশীল স্থাপনা এবং প্রধান সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও নিয়মিত টহল কার্যক্রম বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাস দমন এবং সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাতে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এসআরবি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. মেহেদী ইমরান সিদ্দিকী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্পষ্ট করে জানান, "সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রমের পাশাপাশি রোবাস্ট পেট্রোলিং ও মোটরসাইকেল পেট্রোলিং জোরদার করা হয়েছে। বিশেষ করে জনবহুল এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা, কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) ও প্রধান সড়কগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।"

মূলত অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, সাইবার অপরাধ দমন, মাদক নির্মূল, মানব পাচার এবং অপহরণের মতো অপরাধের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাঠপর্যায়ের এসব টহল ও চেকপোস্টে সন্দেহভাজন যেকোনো ব্যক্তি ও যানবাহন থামিয়ে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে।

তবে সাধারণ মানুষের যাতায়াত ও দৈনন্দিন চলাচলে যেন কোনো ধরনের অপ্রয়োজনীয় বিঘ্ন বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিটি সদস্যকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী।

মাঠপর্যায়ের এই দৃশ্যমান টহল ও চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি অপরাধীদের ধরতে গোয়েন্দা নজরদারিও সমান তালে বাড়ানো হয়েছে। এসআরবি-৩-এর ফিল্ড ফোর্স বা এফএস সদস্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন অপরাধী চক্রের গতিবিধির ওপর কঠোর গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছেন।

জনগণের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে অপরাধীদের বিরুদ্ধে এসআরবি-৩-এর এই কড়া অভিযান ও নিরাপত্তা প্রস্তুতি আগামীতেও অবিরামভাবে চলমান থাকবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন সংস্থাটির এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

চেকপোস্ট ও টহল জোরদার করেছে এসআরবি

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত