সংবাদ

ভৈরবে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

ভৈরবে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে পুকুরে গোসল করতে নেমে হেলাল উদ্দিন ভূঁইয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন ভূঁইয়া ভৈরব পৌর এলাকার ঘোড়াকান্দার মৃত জিন্নাত আলী ভূঁইয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর সকাল সাড় ৮টার দিকে হেলাল উদ্দিন পঞ্চবটী রেলপথ সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। তিনি পানিতে একটি ডুব দেওয়ার পর দ্বিতীয় ডুব দিয়ে আর ভেসে না উঠলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।

নিহতের ছেলে সুজন মিয়া জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সে কারণে তাকে একা বাড়ি থেকে বের হতে দেওয়া হতো না। তবে ২০ সেপ্টেম্বর ভোরে তিনি বাসা থেকে বের হয়ে মসজিদে নামাজ পড়েন এবং সকালে গোসল করতে পুকুরে নামেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসকের মতামতের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন নিহতের স্বজনেরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভৈরবে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কিশোরগঞ্জের ভৈরবে পুকুরে গোসল করতে নেমে হেলাল উদ্দিন ভূঁইয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন ভূঁইয়া ভৈরব পৌর এলাকার ঘোড়াকান্দার মৃত জিন্নাত আলী ভূঁইয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর সকাল সাড় ৮টার দিকে হেলাল উদ্দিন পঞ্চবটী রেলপথ সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। তিনি পানিতে একটি ডুব দেওয়ার পর দ্বিতীয় ডুব দিয়ে আর ভেসে না উঠলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।

নিহতের ছেলে সুজন মিয়া জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সে কারণে তাকে একা বাড়ি থেকে বের হতে দেওয়া হতো না। তবে ২০ সেপ্টেম্বর ভোরে তিনি বাসা থেকে বের হয়ে মসজিদে নামাজ পড়েন এবং সকালে গোসল করতে পুকুরে নামেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসকের মতামতের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন নিহতের স্বজনেরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত