নওগাঁর পোরশায় রাতের অন্ধকারে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে উপজেলার শিশা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন - পত্নীতলা উপজেলার হলকান্দর গ্রামের দেলোয়ার হোসেন (২৮), পোরশা উপজেলার ছোট কাটনা গ্রামের নাইম মাহমুদ (১৯) এবং একই উপজেলার সমনগর গ্রামের মোস্তাকিম (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে পোরশা-মহাদেবপুর সড়কের শিশা বড় ব্রিজ এলাকায় সড়কে দড়ি ফেলে ডাকাতি চেষ্টা করছিল একদল ডাকাত। খবর পেয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। সেখান থেকে হাতেনাতে তিনজনকে আটক করা হয়।
এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি ধারালো খাঁজকাটা চেইন, ২৫ ফুট লম্বা দড়ি এবং একটি নিবন্ধনহীন মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন