রাজধানীর আজিমপুরে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে আমিনুল ইসলাম শাওন (৪০) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে লালবাগ থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত ২টা ১৫ মিনিটে লালবাগ থানাধীন আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে থাকা একটি ভিআইপি বাসে এই ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী রবিবার (২০ সেপ্টেম্বর) লালবাগ থানার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা ওই ভিআইপি বাসটিতে আমিনুল আগুন দেওয়ার চেষ্টা করলে বাসের স্টাফ ও উপস্থিত স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে আসেন। ঠিক সেই মুহূর্তে সেখানে দায়িত্বরত টহল পুলিশের টিম পৌঁছে যায় এবং অভিযুক্ত শাওনকে ঘটনাস্থল থেকেই আটক করে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, "আটকের সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।"
পরবর্তীতে তাকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত থাকার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে লালবাগ থানা পুলিশ।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন