সংবাদ

কমলাপুরে ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ এএম

কমলাপুরে ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন
ছবি : সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি কোচে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ের 

(জনসংযোগ) আনিসুর রহমান জানান, রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ঢাকা অঞ্চলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ড্যান্ট, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।

এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা ট্রেনটির একটি কোচে হঠাৎ আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, আগুনে হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন যেভাবে দ্রুত পুরো কোচে ছড়িয়ে পড়েছে, তাতে প্রাথমিক আলামত হিসেবে পেট্রোল বা গান পাউডারের মতো কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কমলাপুরে ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি কোচে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ের 

(জনসংযোগ) আনিসুর রহমান জানান, রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ঢাকা অঞ্চলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ড্যান্ট, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।

এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা ট্রেনটির একটি কোচে হঠাৎ আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, আগুনে হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন যেভাবে দ্রুত পুরো কোচে ছড়িয়ে পড়েছে, তাতে প্রাথমিক আলামত হিসেবে পেট্রোল বা গান পাউডারের মতো কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত