সংবাদ

৯ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন জানুয়ারিতে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম

৯ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন জানুয়ারিতে
ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন। ২০২৭ সালের ২৩ জানুয়ারি এই সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিতি ও সভাপতিত্বের বিষয়ে ইতোমধ্যে সম্মতি প্রদান করেছেন রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে রোববার দুপুরে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সাক্ষাৎকালে তিনি রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক সংস্কার কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন এবং দ্বিতীয় সমাবর্তনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ৩৩ বছরে মাত্র একবার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ২০১৭ সালের ১৭ জানুয়ারি তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সময়ে অনুষ্ঠিত প্রথম সমাবর্তনে ৪ হাজার ৯৩২ জন গ্র্যাজুয়েট অংশ নিয়েছিলেন। এরপর দীর্ঘ দিন নিয়মিত সমাবর্তন না হওয়ায় মূল সনদ প্রাপ্তিসহ নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছিল লক্ষাধিক শিক্ষার্থীকে। নতুন এই ঘোষণার ফলে সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

৯ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন জানুয়ারিতে

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ প্রায় ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন। ২০২৭ সালের ২৩ জানুয়ারি এই সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিতি ও সভাপতিত্বের বিষয়ে ইতোমধ্যে সম্মতি প্রদান করেছেন রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে রোববার দুপুরে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সাক্ষাৎকালে তিনি রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক সংস্কার কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন এবং দ্বিতীয় সমাবর্তনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ৩৩ বছরে মাত্র একবার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ২০১৭ সালের ১৭ জানুয়ারি তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সময়ে অনুষ্ঠিত প্রথম সমাবর্তনে ৪ হাজার ৯৩২ জন গ্র্যাজুয়েট অংশ নিয়েছিলেন। এরপর দীর্ঘ দিন নিয়মিত সমাবর্তন না হওয়ায় মূল সনদ প্রাপ্তিসহ নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছিল লক্ষাধিক শিক্ষার্থীকে। নতুন এই ঘোষণার ফলে সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত