সংবাদ

মানচিনির ইতালি দলে বড় পরিবর্তন, বাদ পড়লেন রেতেগি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

মানচিনির ইতালি দলে বড় পরিবর্তন, বাদ পড়লেন রেতেগি
রবার্তো মানচিনি। ছবি : সংগৃহীত

ইতালি জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করেই আজজুরিদের স্কোয়াডে বড় ধরনের রশদ আনলেন রবার্তো মানচিনি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নেশনস লিগের ম্যাচগুলোকে সামনে রেখে ৩৪ সদস্যের প্রাক-স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর দল ঢেলে সাজানোর প্রক্রিয়া হিসেবেই এই পদক্ষপ নিয়েছেন মানচিনি।

মানচিনির ঘোষিত এই স্কোয়াডে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছেন ৯ জন তরুণ ফুটবলার। নতুনদের মধ্যে নজর কাড়ছেন ব্রেন্টফোর্ডের ফুলব্যাক মাইকেল কায়োদে, মোনজার ডিফেন্ডার এডি কুয়াদিও, বরুশিয়া ডর্টমুন্ডের সামুয়েলে ইনাচিও এবং জার্মান দ্বিতীয় বিভাগের ক্লাব এফসি নুর্নবার্গের উইঙ্গার মোহাম্মদ আলি জোমা।

তবে ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক বাদের তালিকায়। মানচিনির আগের মেয়াদে অন্যতম ভরসা হয়ে ওঠা স্ট্রাইকার মাতেও রেতেগিকে এবার দলে নেননি কোচ। সৌদি প্রোলিগে মৌসুমের শুরুতেই সাত ম্যাচে চার গোল করার পরও মানচিনির পরিকল্পনায় স্থান পাননি আর্জেন্টাইন বংশোদ্ভূত এই ফরোয়ার্ড।

অন্যদিকে, অতি সম্প্রতি বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দেওয়া সত্ত্বেও দলে নিজের জায়গা ধরে রেখেছেন ক্যালিয়ারির ফরোয়ার্ড ড্যানিয়েল মালদিনি। মিলানে এক সড়ক দুর্ঘটনার পর নির্ধারিত মাত্রার চেয়ে বেশি অ্যালকোহল সেবনের অপরাধে কদিন আগেই তার ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছিল।

আসন্ন নেশনস লিগে আগামী ২৫ সেপ্টেম্বর রোমের স্তাদিও অলিম্পিকোতে বেলজিয়ামের মুখোমুখি হয়ে মাঠের লড়াই শুরু করবে ইতালি। পরবর্তী ম্যাচগুলোতে আজজুরিদের প্রতিপক্ষ তুরস্ক ও ডিফেন্ডিং পরাশক্তি ফ্রান্স।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মানচিনির ইতালি দলে বড় পরিবর্তন, বাদ পড়লেন রেতেগি

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইতালি জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করেই আজজুরিদের স্কোয়াডে বড় ধরনের রশদ আনলেন রবার্তো মানচিনি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নেশনস লিগের ম্যাচগুলোকে সামনে রেখে ৩৪ সদস্যের প্রাক-স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর দল ঢেলে সাজানোর প্রক্রিয়া হিসেবেই এই পদক্ষপ নিয়েছেন মানচিনি।

মানচিনির ঘোষিত এই স্কোয়াডে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছেন ৯ জন তরুণ ফুটবলার। নতুনদের মধ্যে নজর কাড়ছেন ব্রেন্টফোর্ডের ফুলব্যাক মাইকেল কায়োদে, মোনজার ডিফেন্ডার এডি কুয়াদিও, বরুশিয়া ডর্টমুন্ডের সামুয়েলে ইনাচিও এবং জার্মান দ্বিতীয় বিভাগের ক্লাব এফসি নুর্নবার্গের উইঙ্গার মোহাম্মদ আলি জোমা।

তবে ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক বাদের তালিকায়। মানচিনির আগের মেয়াদে অন্যতম ভরসা হয়ে ওঠা স্ট্রাইকার মাতেও রেতেগিকে এবার দলে নেননি কোচ। সৌদি প্রোলিগে মৌসুমের শুরুতেই সাত ম্যাচে চার গোল করার পরও মানচিনির পরিকল্পনায় স্থান পাননি আর্জেন্টাইন বংশোদ্ভূত এই ফরোয়ার্ড।

অন্যদিকে, অতি সম্প্রতি বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দেওয়া সত্ত্বেও দলে নিজের জায়গা ধরে রেখেছেন ক্যালিয়ারির ফরোয়ার্ড ড্যানিয়েল মালদিনি। মিলানে এক সড়ক দুর্ঘটনার পর নির্ধারিত মাত্রার চেয়ে বেশি অ্যালকোহল সেবনের অপরাধে কদিন আগেই তার ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছিল।

আসন্ন নেশনস লিগে আগামী ২৫ সেপ্টেম্বর রোমের স্তাদিও অলিম্পিকোতে বেলজিয়ামের মুখোমুখি হয়ে মাঠের লড়াই শুরু করবে ইতালি। পরবর্তী ম্যাচগুলোতে আজজুরিদের প্রতিপক্ষ তুরস্ক ও ডিফেন্ডিং পরাশক্তি ফ্রান্স।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত