এক পাশে শিমরন হেটমায়ারের বিধ্বংসী শতক, অন্য পাশে শেষ দিকে রভম্যান পাওয়েলের মারকুটে ইনিংস–সব মিলিয়ে টানটান উত্তেজনার এক ক্লাসিক ম্যাচের সাক্ষী হলো বার্বাডোজ। শেষ ওভারের নাটকীয়তায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে উঠে গেছে জ্যামাইকা কিংসম্যান। আর এই পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো মেহেদী হাসান মিরাজদের।
কেনসিংটন ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গায়ানা। ২০ রানের মাথায় ফেরেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও মাভেন্দ্র দয়াল। এরপর গায়ানাকে টেনে তোলার দায়িত্ব নেন শাই হোপ ও শিমরন হেটমায়ার। মাত্র ২০ বলেই হাফসেঞ্চুরি হাঁকানো হেটমায়ার চার-ছক্কার বৃষ্টি নামান মাঠে। হোপ ৩৩ বলে ৪০ রান করে আউট হলেও শেষ বল পর্যন্ত তাণ্ডব চালান হেটমায়ার। মাত্র ৪৫ বলে ৪টি চার ও ৮টি ছক্কায় ১০২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রানের বিশাল পুঁজি দাঁড় করায় গায়ানা। বল হাতে কোনো অবদান না রাখা মিরাজ ব্যাটিং নামারই সুযোগ পাননি।
২০৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল জ্যামাইকা। পাকিস্তানি ব্যাটার মাজ সাদাকাত ১৭ বলে ৪১ রানের ঝোড়ো সূচনা এনে দেন। কেসি কার্টি ৪০ বলে ৫৬ রান করে আউট হলে জ্যামাইকার সমীকরণ কিছুটা কঠিন হয়ে পড়ে। শেষ ৩ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৪ রান।
ঠিক সেই মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জ্যামাইকা অধিনায়ক রভম্যান পাওয়েল। ইমরান তাহির ও শামার জোসেফের টানা দুই ওভারে চার-ছক্কার তাণ্ডবে সমীকরণ নেমে আসে মাত্র ৬ রানে। শেষ ওভারের প্রথম বলেই আন্দ্রে রাসেলকে ফিরিয়ে রোমারিও শেফার্ড নতুন রোমাঞ্চের ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু পরের বলেই ক্যাচ ফসকে গেলে সুযোগ হাতছাড়া হয় গায়ানার। শেষ পর্যন্ত ১৭ বলে ৪০ রানে অপরাজিত থেকে জ্যামাইকাকে ফাইনালে পৌঁছে দেন পাওয়েল। গায়ানার হয়ে প্রিটোরিয়াস ২টি উইকেট নিলেও মিরাজ ৪ ওভারে ৪৩ রান দিয়ে কোনো উইকেট পাননি।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন