হবিগঞ্জের নবীগঞ্জে গোপলা নদী থেকে সাদিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক (সৈয়দাবাদ) গ্রামের বাড়ির পাশের নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সাদিয়া ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে ও এক সন্তানের জননী। স্বামী প্রবাসে থাকায় তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাদিয়া দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এর আগেও তিনি কয়েকবার পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। রোববারের (২০ সেপ্টেম্বর) ঘটনার পর স্থানীয়দের খবরের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই কাজল দেব জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন