সংবাদ

নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার
ছবি : সংবাদ

বরিশাল নগরের আলোচিত আইনজীবী সহকারী নুরুজ্জামান হাওলাদার (৫৫) হত্যা মামলার প্রধান আসামি তার দ্বিতীয় স্ত্রী নাসিমা বেগমকে (৪৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত চারটার দিকে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির সহায়তায় রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বরিশাল নগরের বিমানবন্দর থানা-পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নুরুজ্জামান বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা জজ আদালতের একজন মুহুরি ছিলেন। তিনি নগরের ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনির বাঘিয়া এলাকায় একটি ভাড়া বাসায় নাসিমার সঙ্গে বসবাস করতেন। ১৪ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ১৫ সেপ্টেম্বর ভোরের কোনো একসময়ে ওই বাসায় নুরুজ্জামান খুন হন। ১৫ সেপ্টেম্বর ভোরে তালাবদ্ধ ঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসিমা পুলিশকে জানিয়েছেন, ১৯৯৪ সালে তাদের বিয়ে হয় এবং তাদের দুটি সন্তান রয়েছে। নুরুজ্জামানের পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ তুলে নাসিমা জানান, এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামী তাকে মারধর করে ঘুমিয়ে পড়েন। পরে ক্ষুব্ধ হয়ে নাসিমা রান্নাঘর থেকে শীল (নোড়া/পুঁতা) এনে ঘুমন্ত স্বামীর মাথায় সজোরে আঘাত করেন এবং পরে বালিশচাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেন। হত্যাকাণ্ডের পর নাসিমা স্বামী ও নিজের মুঠোফোন, জমির দলিলপত্র এবং বাসার চাবি নিয়ে বের হয়ে যান। পরে ভাগনি খাদিজা বেগমকে ডেকে নিয়ে ব্যাগটি তার জিম্মায় দিয়ে গা ঢাকা দেন।

বরিশাল নগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হয়ে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সুশান্ত সরকার বিমানবন্দর থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন। মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত