বাংলাদেশের বাজারে নতুন পূর্ণ ফ্রেমের আয়নাবিহীন ক্যামেরা এনেছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যানন। ‘ইওএস আর৮ মার্ক টু’ মডেলের ক্যামেরাটিতে রয়েছে ২৪ দশমিক ২ মেগাপিক্সেলের সেন্সর। ব্যাটারি ও মেমোরি কার্ডসহ ক্যামেরাটির ওজন প্রায় ৫৪৬ গ্রাম।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ক্যামেরাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ক্যানন সিঙ্গাপুরের আঞ্চলিক বিক্রয় ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক নাগাই কাতসুয়ুকি নতুন মডেলটির বিভিন্ন দিক তুলে ধরেন।
ক্যাননের দাবি, আগের ‘ইওএস আর৮’ মডেলের উত্তরসূরি হিসেবে তৈরি নতুন ক্যামেরাটিতে ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি ব্যবহারকারীর সুবিধার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তুলনামূলক হালকা আকারের কারণে এটি সহজে বহন করা যাবে।
কম আলোতেও ছবি তোলার সুবিধা
ক্যামেরাটিতে পূর্ণ ফ্রেমের সেন্সর থাকায় কম আলোতে ছবি ধারণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া এতে পাঁচ অক্ষের বিল্ট-ইন ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধা রাখা হয়েছে।
লেন্সের কাঁপুনি নিয়ন্ত্রণ প্রযুক্তির সঙ্গে ক্যামেরার এই ব্যবস্থা একসঙ্গে কাজ করতে পারে। ফলে ধীর শাটার স্পিডে ছবি তোলার সময় হাত কেঁপে ছবি ঝাপসা হওয়ার ঝুঁকি কমানো সম্ভব হবে।
সেকেন্ডে ৪০ ছবি
দ্রুতগতির বিষয় বা চলমান দৃশ্য ধারণের জন্য ক্যামেরাটিতে উন্নত অটোফোকাস ব্যবস্থা রয়েছে। ইলেকট্রনিক শাটার ব্যবহার করে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৪০টি ছবি তোলা যায়।
এ ছাড়া ভিড়ের মধ্যেও নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে তার ওপর ফোকাস ধরে রাখার সুবিধা রয়েছে। ফলে খেলাধুলা, অনুষ্ঠানসহ ব্যস্ত পরিবেশে ছবি তোলার সময় এই ফিচার কাজে আসতে পারে।
ভিডিওতেও নানা সুবিধা
স্থিরচিত্রের পাশাপাশি ভিডিও নির্মাতাদের জন্যও ক্যামেরাটিতে বেশ কিছু সুবিধা রাখা হয়েছে। এতে সর্বোচ্চ ৪কে রেজল্যুশনে প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেম পর্যন্ত ভিডিও ধারণ করা যায়। ধীরগতির ভিডিও তৈরির সুবিধাও রয়েছে।
ভিডিও সম্পাদনার সময় রঙের পরিবর্তন ও বিভিন্ন ধরনের কালার গ্রেডিংয়ের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি সরাসরি সম্প্রচারের জন্য তারযুক্ত ও তারবিহীন সংযোগ ব্যবহারের সুবিধাও রয়েছে।
নতুন ব্যবহারকারীদের জন্য সহজ মোড
ক্যামেরার সেটিংস সম্পর্কে খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও যাতে সহজে ছবি তোলা যায়, সে জন্য একটি স্বয়ংক্রিয় মোড রাখা হয়েছে। এতে বিভিন্ন সেটিংস ম্যানুয়ালি পরিবর্তন না করেও ক্যামেরা ব্যবহার করা যাবে।
ক্যানন জানিয়েছে, ইওএস আর৮ মার্ক টু-এর দাম ও বাজারে প্রাপ্যতা দেশভেদে আলাদা হতে পারে। সময়ের সঙ্গে পণ্যের বৈশিষ্ট্য, মূল্য ও সরবরাহেও পরিবর্তন আসতে পারে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন