সংবাদ

সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক ফেসবুক-ইনস্টাগ্রাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক ফেসবুক-ইনস্টাগ্রাম

যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম রোববার রাতে দুই প্ল্যাটফর্মেই প্রবেশ ব্যবহারে সমস্যার কথা জানান কয়েক হাজার ব্যবহারকারী।

স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বিভ্রাটের খবর আসতে শুরু করে। ওয়েবসাইট অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাত ১০টার দিকে দুই প্ল্যাটফর্ম নিয়ে সমস্যার রিপোর্ট দ্রুত কমতে থাকে। এতে ধারণা করা হয়, ওই সময়ের মধ্যেই ফেসবুক ইনস্টাগ্রামের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে আসে।

তবে কী কারণে এই বিভ্রাট হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি মেটা। বিষয়ে রয়টার্সের প্রশ্নেরও তাৎক্ষণিক জবাব দেয়নি প্রতিষ্ঠানটি।

ডাউনডিটেক্টরের পরিসংখ্যান মূলত ব্যবহারকারীদের পাঠানো সমস্যার তথ্যের ভিত্তিতে তৈরি হয়। ফলে এই সংখ্যা থেকে প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী বিভ্রাটের শিকার হয়েছেন, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না।

এর আগে জুলাই মাসেও ফেসবুক ইনস্টাগ্রামে একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল। সে সময় ডাউনডিটেক্টরে ফেসবুক নিয়ে সর্বোচ্চ হাজার ৮০৮টি এবং ইনস্টাগ্রাম নিয়ে হাজার ৮২৯টি সমস্যার প্রতিবেদন জমা পড়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক ফেসবুক-ইনস্টাগ্রাম

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম রোববার রাতে দুই প্ল্যাটফর্মেই প্রবেশ ব্যবহারে সমস্যার কথা জানান কয়েক হাজার ব্যবহারকারী।

স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বিভ্রাটের খবর আসতে শুরু করে। ওয়েবসাইট অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাত ১০টার দিকে দুই প্ল্যাটফর্ম নিয়ে সমস্যার রিপোর্ট দ্রুত কমতে থাকে। এতে ধারণা করা হয়, ওই সময়ের মধ্যেই ফেসবুক ইনস্টাগ্রামের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে আসে।

তবে কী কারণে এই বিভ্রাট হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি মেটা। বিষয়ে রয়টার্সের প্রশ্নেরও তাৎক্ষণিক জবাব দেয়নি প্রতিষ্ঠানটি।

ডাউনডিটেক্টরের পরিসংখ্যান মূলত ব্যবহারকারীদের পাঠানো সমস্যার তথ্যের ভিত্তিতে তৈরি হয়। ফলে এই সংখ্যা থেকে প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী বিভ্রাটের শিকার হয়েছেন, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না।

এর আগে জুলাই মাসেও ফেসবুক ইনস্টাগ্রামে একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল। সে সময় ডাউনডিটেক্টরে ফেসবুক নিয়ে সর্বোচ্চ হাজার ৮০৮টি এবং ইনস্টাগ্রাম নিয়ে হাজার ৮২৯টি সমস্যার প্রতিবেদন জমা পড়েছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত