কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা দিয়ে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপণ্য ও নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার বলেন, সমন্বিত মনিটরিংয়ের মাধ্যমে সার সংকট মোকাবিলা করতে হবে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের আরও উদ্যোগী ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি সীমান্তবর্তী এলাকায় সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যের অবৈধ পাচার রুখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে একযোগে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. শামীম আল ইমরানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার উখিয়া উপজেলা ভূমি অফিস ও রাজাপালং ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন