সংবাদ

কেওড়া ফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

কেওড়া ফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ছবি : সংবাদ

সাতক্ষীরার শ্যামনগরে কেওড়া ফল পাড়তে গিয়ে পা পিছলে গাছ থেকে নিচে পড়ে রহমত আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোলাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহমত আলী শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের ফজের আলী গাইনের ছেলে।

স্থানীয় জেলে রবীন্দ্র মণ্ডল জানান, বৃহস্পতিবার সকালে তার নৌকায় করে গোলাখালী এলাকায় কেওড়া ফল পাড়তে যান রহমত আলী। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ভিজা কেওড়াগাছে উঠলে হঠাৎ পা পিছলে নিচে পড়ে গিয়ে মাথায় তীব্র আঘাত পান তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রস্তুত করে। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিকেলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেওড়া ফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগরে কেওড়া ফল পাড়তে গিয়ে পা পিছলে গাছ থেকে নিচে পড়ে রহমত আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোলাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহমত আলী শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের ফজের আলী গাইনের ছেলে।

স্থানীয় জেলে রবীন্দ্র মণ্ডল জানান, বৃহস্পতিবার সকালে তার নৌকায় করে গোলাখালী এলাকায় কেওড়া ফল পাড়তে যান রহমত আলী। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ভিজা কেওড়াগাছে উঠলে হঠাৎ পা পিছলে নিচে পড়ে গিয়ে মাথায় তীব্র আঘাত পান তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রস্তুত করে। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিকেলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত