‘একটু উদ্যোগ ও সামান্য চেষ্টাই মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে। আত্মনির্ভরশীল হতে গেলে সরকারি সহায়তার পাশাপাশি নিজেদেরও উদ্যোগী হতে হবে। এভাবেই ব্যক্তি, পরিবার ও সমাজ থেকে স্বনির্ভরতা গড়ে উঠবে।’
শনিবার (২৬ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন পর্যায়ের মানুষের মাঝে সহায়তা ও বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় এলসিএস কর্মীদের জমাকৃত সঞ্চয়ের অর্থের পে-অর্ডার হস্তান্তর করা হয়। এছাড়া লাইফ ওয়েল ফাউন্ডেশনের পরিচালনায় ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে বাস্তবায়িত ‘উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প’-এর অংশ নেওয়া শিশুদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, স্বাস্থ্যসামগ্রী, শিক্ষাসামগ্রী ও এসি/ডিসি বাল্ব বিতরণ করা হয়।
একই সঙ্গে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবার ও ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন এবং গৃহনির্মাণের অনুদানের চেক দেওয়া হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বহুমুখী কল্যাণকর কর্মসূচি চালু রয়েছে। এই সহায়তাকে যথাযথভাবে কাজে লাগিয়ে সবাইকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। সরকারি সহায়তার সঙ্গে ব্যক্তিগত সততা ও উদ্যোগ যুক্ত হলেই স্বনির্ভর সমাজ গড়ে তোলা সম্ভব।
বোদা উপজেলা প্রশাসন, এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধানসহ স্থানীয় রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন