সংবাদ

মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পিএম

মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নিহত হালিম সরদার (৬০)। ছবি : সংবাদ

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে হালিম সরদার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ইউনিয়নের খয়েরপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হালিম সরদার ওই এলাকার মৃত কলম সরদারের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে বকুল সরদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বকুল একই এলাকার আবদুস সাত্তারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে স্থানীয় একটি মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার-বকুল পক্ষ এবং ইউসুফ মেম্বার-মেহেদী পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরে গত কয়েক দিন ধরে এলাকায় দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সকালে চাঁপাইগাছি বিলের পাশে দুই পক্ষের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বাড়ি থেকে বিলের দিকে যাওয়ার পথে হালিম সরদার প্রতিপক্ষের হামলার শিকার হন। নিহতের পরিবারের অভিযোগ, মান্নান পক্ষের সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে দেশীয় অস্ত্র ‘ফালা’ ছুড়ে মারা হয়। ফালাটি সরাসরি হালিম সরদারের গলায় বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত