বাংলাদেশের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুনকুঁড়ি স্পোর্টস একটি আশার নাম। এর দ্বিতীয় আসর ‘২০২৬-২০২৭ সিজন-২’ ইতিমধ্যে শুরু হয়েছে। প্রথম আসরের সাফল্যের পর এবার অংশগ্রহণের পরিধিও বেড়েছে। তবে একটি প্রকট সমস্যা এই আসরকে প্রশ্নের মুখে ফেলেছে। একই বিভাগে ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে প্রতিযোগিতায় নামিয়ে দেওয়াকে অযৌক্তিক বলে মনে করছেন অনেকে।
বিষয়টি দেখতে সমান সুযোগ মনে হলেও বাস্তবে তা বৈষম্য তৈরি করছে। কারণ, ১০ থেকে ১৪ বছর—এই চার বছরের ব্যবধানে শিশুদের শারীরিক বিকাশে বড় পার্থক্য তৈরি হয়। একজন চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর উচ্চতা ও ওজনের সঙ্গে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর উচ্চতা ও ওজনের পার্থক্য স্বাভাবিকভাবেই অনেক বেশি। দৌড়ের গতি, পেশির শক্তি, ফুসফুসের সক্ষমতা ও মানসিক দৃঢ়তার ক্ষেত্রেও তাদের মধ্যে ব্যবধান থাকে। ফুটবলে ১০ বছরের একটি শিশু ১৪ বছরের কিশোরের সঙ্গে শারীরিক সংঘর্ষে সহজেই আঘাত পেতে পারে। ক্রিকেটে বড়দের বলের গতি ছোটদের জন্য সামলানো কঠিন হতে পারে। দৌড়ের প্রতিযোগিতায়ও তারা সমান অবস্থানে থাকে না।
ফলে কী হচ্ছে? চতুর্থ ও পঞ্চম শ্রেণির অনেক মেধাবী শিশু প্রথম পর্বেই বাদ পড়ছে। তাদের মনে হতে পারে, ‘আমি পারি না।’ অথচ বাস্তবতা হলো, তারা অক্ষম নয়; বরং শারীরিকভাবে এখনো বড়দের সঙ্গে প্রতিযোগিতা করার উপযুক্ত হয়ে ওঠেনি। এভাবে অসম প্রতিযোগিতার কারণে তাদের আত্মবিশ্বাস নষ্ট হতে পারে। ভবিষ্যতে অনেক সম্ভাবনাময় শিশু খেলাধুলা থেকে দূরে সরে যেতে পারে।
একজন প্রতিভাবান শিশু অসম প্রতিযোগিতার মুখে পড়লে হতাশ হতে পারে। একপর্যায়ে সে খেলাধুলায় আগ্রহ হারিয়ে ফেলতে পারে। এ সমস্যা সমাধানের সবচেয়ে যৌক্তিক ও বিজ্ঞানসম্মত উপায় হলো বয়স ও শ্রেণিভিত্তিক বিভাজন।
চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি, অর্থাৎ ১০ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য একটি বিভাগ রাখা যেতে পারে। তারাই হবে প্রকৃত অর্থে ‘নতুনকুঁড়ি’। সদ্য ফোটা ফুলের মতো তাদের যত্ন নিতে হবে। তাদের খেলাধুলার মূল লক্ষ্য হবে আনন্দ, শৃঙ্খলা ও মৌলিক দক্ষতা অর্জন। অন্যদিকে, সপ্তম থেকে নবম শ্রেণি, অর্থাৎ ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য আলাদা বিভাগ করা যেতে পারে। এর নাম হতে পারে ‘ক্রীড়া মুকুল’ বা ‘কিশোর ক্রীড়া’। মুকুল থেকে ফুল হয়ে ওঠার পথে থাকা এই কিশোর-কিশোরীদের প্রতিযোগিতা হবে তুলনামূলক কঠিন ও উন্নত প্রশিক্ষণনির্ভর।
এ ধরনের বিভাজনের কয়েকটি গুরুত্বপূর্ণ সুফল রয়েছে। প্রথমত, সমবয়সীদের মধ্যে প্রতিযোগিতা হবে। ১১ বছরের একটি শিশু ১১ বছর বয়সী অন্য শিশুর সঙ্গে লড়বে। ফলে যে বিজয়ী হবে, তার সাফল্য প্রকৃত দক্ষতার ভিত্তিতেই নির্ধারিত হবে। দ্বিতীয়ত, প্রশিক্ষকেরা বয়স ও শারীরিক সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষণ দিতে পারবেন। ১০ বছরের শিশুকে ১৪ বছরের কিশোরের উপযোগী কঠিন প্রশিক্ষণ দিতে হবে না। এতে অতিরিক্ত শারীরিক চাপ ও আঘাতের ঝুঁকিও কমবে। তৃতীয়ত, ছোটদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। অসম প্রতিযোগিতায় বারবার হেরে খেলা ছেড়ে দেওয়ার পরিবর্তে তারা নিজেদের বিভাগে ভালো করার সুযোগ পাবে।
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও বয়সভিত্তিক প্রতিযোগিতার প্রচলন রয়েছে। ফুটবল, ক্রিকেট ও অলিম্পিকের বিভিন্ন পর্যায়ে বয়স অনুযায়ী আলাদা প্রতিযোগিতা ও প্রশিক্ষণব্যবস্থা দেখা যায়। বাংলাদেশেও জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় বয়সভিত্তিক বিভাজনের নজির রয়েছে। সুতরাং নতুনকুঁড়ি স্পোর্টসেও এ ধরনের ব্যবস্থা চালু করা কঠিন হওয়ার কথা নয়।
এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি দেওয়া প্রয়োজন। নতুনকুঁড়ি স্পোর্টস শুধু একটি টুর্নামেন্ট নয়; এটি শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরির একটি উদ্যোগ। তারেক রহমান সরকারের ‘সুস্থ প্রজন্ম’ গড়ার লক্ষ্য এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনার সঙ্গেও এ উদ্যোগের যোগসূত্র রয়েছে। সরকার যদি এই আয়োজনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে বয়সভিত্তিক দুটি বিভাগের নীতিমালা প্রণয়ন করে, তাহলে সারা দেশের ৫০ হাজার স্কুলের শিক্ষার্থীর মধ্যে খেলাধুলার আগ্রহ ও অংশগ্রহণ আরও বাড়তে পারে। একই সঙ্গে ক্রীড়াকে ভবিষ্যৎ পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগও তৈরি হবে।
শিক্ষক, ক্রীড়ানুরাগী ও ক্রীড়ামোদীদের প্রত্যাশা, সিজন-৩ থেকেই ‘১০ থেকে ১২’ এবং ‘১৩ থেকে ১৫’—এই দুটি বিভাগ চালু করা হবে। পাশাপাশি খেলোয়াড়দের বয়স যাচাইয়ের জন্য ছবিযুক্ত ডিজিটাল জন্মনিবন্ধন বাধ্যতামূলক করা যেতে পারে। প্রাথমিক বাছাইয়ের আগে খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণশিবিরের ব্যবস্থাও করা যেতে পারে। এতে তাদের দক্ষতা ও সম্ভাবনা যাচাই করা সহজ হবে।
নতুনকুঁড়ি মানে নতুন কুঁড়ি। কুঁড়িকে যদি ফোটার আগেই ঝড়ের মুখে ঠেলে দেওয়া হয়, তবে তা ঝরে যেতে পারে। আর যদি তাকে নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ দেওয়া হয়, তবে একদিন সে ফুল হয়ে সারা দেশে সুবাস ছড়াবে। তাই শিশুদের বয়স ও শারীরিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিযোগিতার ব্যবস্থা করা এখন জরুরি। প্রতিভার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে নতুনকুঁড়ি স্পোর্টসকে দুটি ভাগে বিভক্ত করা যেতে পারে—ছোটদের জন্য ‘নতুনকুঁড়ি’ এবং বড়দের জন্য ‘ক্রীড়া মুকুল’ বা ‘কিশোর ক্রীড়া’। বর্তমান বাস্তবতায় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, সিজন-৩-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হবে এই বয়সভিত্তিক বিভাজন।
(লেখকের নিজস্ব মত)
[লেখক: শিশু সংগঠক]

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন