সংবাদ

বর্জ্য দিলেই মিলছে খাবার ও গাছ

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

বর্জ্য দিলেই মিলছে খাবার ও গাছ
আবর্জনা জমা দিয়ে গাছের চারা ও খাবার বুঝে নিচ্ছেন এক বাসিন্দা। ছবি : সংবাদ

শহরের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ও প্লাস্টিক ফেলা বন্ধ করে পরিচ্ছন্ন সমাজ গড়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। ‘বর্জ্য জমা দিন, খাদ্য ও গাছ নিন’–এই স্লোগান সামনে রেখে শহরের বিভিন্ন এলাকায় প্লাস্টিক বর্জ্য সংগ্রহের বিনিময়ে উপহার হিসেবে খাবার ও বিভিন্ন জাতের চারা বিতরণ করছেন সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের পুরাণবাজার বৌ-বাজার সড়কের একটি স্থান থেকে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠনটির নেতৃত্বে রয়েছেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

সরেজমিনে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা নিজেদের বাসাবাড়ি ও আশপাশের ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক ও গৃহস্থালি বর্জ্য কুড়িয়ে এনে তুলে দিচ্ছেন সংগঠনের স্টলে। বিনিময়ে হাসিমুখে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে খাবার ও গাছের চারা। পরিচ্ছন্নতার বিনিময়ে এমন উপহার পেয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা গেছে।

‘ক্লিন চাঁদপুর’-এর সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান বলেন, ‘চাঁদপুরকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে প্লাস্টিক বর্জ্য অপসারণ ও গাছ লাগানোর কোনো বিকল্প নেই। উপহার দেওয়াটা মূল লক্ষ্য নয়, মানুষকে পরিচ্ছন্নতায় উৎসাহিত করতেই এই উদ্যোগ।’

তিনি আরও জানান, নালা-নর্দমা ও জলাশয়ে প্লাস্টিক ফেলার কারণে প্রতি বর্ষায় শহরে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হয়। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সচেতনতামূলক কর্মসূচি পর্যায়ক্রমে চাঁদপুর পৌরসভার সব কটি ওয়ার্ডে পরিচালনা করা হবে।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, ক্লিন চাঁদপুর দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সড়ক সংস্কার ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের এমন অংশগ্রহণ শহরটিকে পরিচ্ছন্ন রাখতে বড় ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বর্জ্য দিলেই মিলছে খাবার ও গাছ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত