সংবাদ

রূপার কণ্ঠে আসছে নতুন চার গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

রূপার কণ্ঠে আসছে নতুন চার গান

বাংলাদেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সুজানা রূপার কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে নতুন চারটি মৌলিক গান। এরই মধ্যে গানগুলোর কাজ এগিয়ে চলছে। চার গানের মধ্যে দুটি গানের শিরোনাম ‘রূপকন্যা’ ও ‘তোর কথা যে ভুলতে পারবো না’।

সুজানা রূপা বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদ ও কালিপদ দাসের কাছে গানের তালিম নিয়েছেন। তাঁর সংগীতজীবনের প্রথম মৌলিক গান ছিল প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী আশরাফ বাবুর লেখা ও সুর করা ‘যদি তুমি বলো’। এরপর আরও বেশ কিছু গান গেয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান তিনি।

নতুন গানগুলোর মধ্যে ‘রূপকন্যা’ গানটি লিখেছেন ও সুর করেছেন রুস্তম মল্লিক। ‘তোর কথা যে ভুলতে পারবো না’ গানটি লিখেছেন লিয়াকত আলী বিশ্বাস এবং সুর করেছেন আশরাফ বাবু। বাকি দুটি গান সম্পর্কে পরে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন সুজানা রূপা।

এরই মধ্যে ‘রূপকন্যা’ গানটির মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহে গানটির মিউজিক ভিডিওর শুটিং হওয়ার কথা রয়েছে। শুটিং শেষ হওয়ার পর দ্রুতই গানটি ইউটিউবে প্রকাশ করা হবে।

নতুন গান প্রসঙ্গে সুজানা রূপা বলেন, ‘গানের ভুবনে পথচলায় আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম ও সাবিনা ইয়াসমিন ম্যাডাম। রুনা ম্যাডামের কণ্ঠের “যখন থামবে কোলাহল” এবং সাবিনা ইয়াসমিন ম্যাডামের “শত জনমের স্বপ্ন”—গান দুটি আমার ভীষণ প্রিয়। আর আমার প্রকাশের অপেক্ষায় থাকা নতুন গানগুলো নিয়ে আমি ভীষণ আশাবাদী, বিশেষ করে “রূপকন্যা” গানটি নিয়ে। এই গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে।’

সুজানা রূপার বাবা প্রয়াত আনোয়ার হোসেন ও মা প্রয়াত লায়লা কানিজ। তিনি তাঁদের একমাত্র সন্তান। সংগীতশিল্পী আশরাফ বাবু তার আপন চাচা।

গানের পথচলায় সুজানা রূপা আতিফ হাসান, রাজীব, অপু আমান, পলাশসহ আরও বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে দ্বৈত গান গাওয়ার সুযোগ পেয়েছেন।

এদিকে গত ৫ সেপ্টেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুজানা রূপা। নতুন চার গান প্রকাশের মধ্য দিয়ে সংগীতাঙ্গনে নিজের পথচলাকে আরও এগিয়ে নিতে চান এই শিল্পী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রূপার কণ্ঠে আসছে নতুন চার গান

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত