সংবাদ

যুক্তরাষ্ট্রে সোনালী এক্সচেঞ্জের বিজ্ঞাপন নির্মাণ করলেন রাজীব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পিএম

যুক্তরাষ্ট্রে সোনালী এক্সচেঞ্জের বিজ্ঞাপন নির্মাণ করলেন রাজীব

জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা রাজীব মণি দাস এবার যুক্তরাষ্ট্রে নির্মাণ করলেন সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকের নতুন বিজ্ঞাপন। বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন দর্শকনন্দিত অভিনেত্রী আফসান আরা বিন্দু, সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মহসিন কবীর, আবু মুসা মাসুমসহ আরও অনেকে।

সোনালী এক্সচেঞ্জ বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির শতভাগ মালিকানাধীন একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। দীর্ঘ ৩২ বছর ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের রেমিট্যান্স সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। বর্তমানে সোনালী এক্সচেঞ্জের মোবাইল অ্যাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৯টি অঙ্গরাজ্য থেকে বাংলাদেশে অর্থ পাঠানোর সুবিধা রয়েছে।

রাজীব মণি দাস এর আগেও বিভিন্ন বিজ্ঞাপনের কনসেপ্ট তৈরি ও নির্মাণ করেছেন। সেই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে সোনালী এক্সচেঞ্জের বিজ্ঞাপনটি নির্মাণ করলেন তিনি।

বিজ্ঞাপনের গল্প ও নির্মাণ প্রসঙ্গে রাজীব মণি দাস বলেন, ‘ক্লায়েন্ট সব সময়ই ব্যতিক্রম গল্প, উপস্থাপন কিংবা সংক্ষিপ্ত সময়ে পণ্যের স্ট্র্যাটেজি তুলে ধরতে পারে—এমন কনসেপ্ট খোঁজেন। এবারের কনসেপ্টটি সোনালী এক্সচেঞ্জের সেবা কার্যক্রমের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিজ্ঞাপনটি নির্মাণ করেছি।’

যুক্তরাষ্ট্রে বসে কীভাবে নির্মাণকাজ সম্পন্ন করেছেন—এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আসলে ইচ্ছাশক্তিই অনেক কঠিন বিষয়কে সহজ করে তোলে। আমি কোথায় আছি, সেটি মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো আমার ইচ্ছাটা। আর সেখানেই আমার নির্মাণের সার্থকতা।’

তিনি আরও বলেন, ‘গল্পটি শুধু একটি বিজ্ঞাপন নয়, এটি বৈধ চ্যানেলে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর সঠিক পন্থার কথাও তুলে ধরে। দেশের অর্থনীতির জন্য এটি সহায়ক অবদান রাখতে পারবে বলে আমার বিশ্বাস।’

যুক্তরাষ্ট্রে কাজ করতে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে নির্মাতাকে। দেশের বাইরে লাইট, ক্যামেরা ও প্রয়োজনীয় প্রোডাকশন টিম সহজে পাওয়া যায় না। পাশাপাশি অভিনয়শিল্পীদেরও বিভিন্ন ধরনের বাড়তি প্রস্তুতি ও পরিশ্রম করতে হয়।

রাজীব মণি দাসের আশা, যুক্তরাষ্ট্রের ৯টি অঙ্গরাজ্যসহ বাংলাদেশে বিজ্ঞাপনটির প্রচার হলে সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা আরও বাড়বে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে সোনালী এক্সচেঞ্জের বিজ্ঞাপন নির্মাণ করলেন রাজীব

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত