সংবাদ

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
ছবি : সংবাদ

দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। রোববার (২৭ সেপ্টেম্বর)  দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আব্দুল হকসহ জ্যেষ্ঠ নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কৃষক কার্ড, অসচ্ছল নারীদের ভাতা এবং খাল খনন প্রকল্পসহ নানামুখী উন্নয়নকাজ বাস্তবায়ন করছে। তবে পরাজিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদের দোসরদের দেখা মাত্রই ধরে পুলিশের হাতে সোপর্দ করতে নেতাকর্মীদের আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। রোববার (২৭ সেপ্টেম্বর)  দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আব্দুল হকসহ জ্যেষ্ঠ নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কৃষক কার্ড, অসচ্ছল নারীদের ভাতা এবং খাল খনন প্রকল্পসহ নানামুখী উন্নয়নকাজ বাস্তবায়ন করছে। তবে পরাজিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদের দোসরদের দেখা মাত্রই ধরে পুলিশের হাতে সোপর্দ করতে নেতাকর্মীদের আহ্বান জানান তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত